নগ্নতাই আমার সৌন্দৰ্য

দাউদ হায়দার

পুনর্বার ফিরে যাবো মধ্যরজনীতে আমি ও আমার সকল সুন্দরতম শত্রু
ফিরে যাবো সেই রমণীর কাছে; যার নিবাসে নিরপরাধ প্রেম
লুকিয়ে থাকে
সগৌরবে তুলে ধরে বাহু
ভাবনার একান্ত নক্সী ভায়োলীন

সিম্ফনির মতো বাজতে থাকে একলা বাতাসে–
আমরা তাকে ডেকে এনে
জ্যোৎস্নাহীন জ্যোৎস্নায় হত্যা করবো
খুলে নেব সমস্ত ভূষণ প্রেমের মাদুলী
শুধু রক্ষা করবো তাঁর একমাত্র প্রিয় গাঁথা!

পুনর্বার ফিরে যাবো; ফিরে যাবে সুশোভনাকে সঙ্গে নিয়েই
ফিরে যাবো
ফেলে যাবো রজনীগন্ধার বনে শাড়ি ব্লাউজ ও গোপন অন্তর্বাস
নতজানু হয়ে অবলোকন করব হৃদয়; হৃদয়ের সমস্ত ভালবাসা
সৌন্দয় এবং নগ্নতা

তোমরা সবাই চলে গেলে; চলে গেলে হে আমার সুন্দর শত্রুরা
আমি সুশোভনাকে তুলে নিয়ে ফুলের মতে সাজিয়ে রাখবো–
সাজাবো আমার গোলাপ-টেবিলে!

৮/১/৭৩

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%