আমি তো প্রেমিক নই

দাউদ হায়দার

আমিতো প্রেমিক নই, তবু, ক্যানো এ বসন্ত আমাকে পাগল করে!

ছায়া-ছায়া অন্ধকার সকালে নিসর্গ বাহু, মেলে

নিমেষে উধাও হয় আদিম শোভা
উজ্জ্বল প্রেমের মতো সমস্ত রঙীন দৃশ্যাবলী হঠাৎ দাঁড়ায় এসে
আমার সামনে!
এখন রাত্রিদিন বাতাস খেলা করে নিরিবিলি
নদীতে পালতোলা নৌকায় সর্বত্র অন্তরঙ্গ নর্তকীর মতোন গাছেরর
সবুজ পাতা
পায়ে পায়ে ছড়ার আশীর্বাদ মাঠে প্রান্তরে

ফাল্গুন আকাশের চাঁদ জলের নিকানো আঙিনায় পাতে নিবিড় সংসার
নিঃসঙ্গ গাছের ছায়া এলিয়ে সমস্ত শরীর শুয়ে থাকে একাকী;
এবং আমার তরুণ আঙুল
সরোদের আচ্ছন্ন হৃদয় ঘেঁষে যায়; কেঁপে ওঠে পুরোনো শহর
বস্তী গ্রাম
ঝেড়ে ফেলে নিজস্ব পোশাক মাটিতে ঘাসের ছিন্ন মেঝেয়

আমিতো প্রেমিক নই, তবু, ক্যানো আমার চোখোর নন্দন-কানন
মারবেলের বেঞ্চ, পাতা ঝরা, ফুল ফোটার অলৌকিক শব্দ?—কিছুরই
বুঝিনা—বুঝিনা হায় বিশেষত এবয়সে!

তবুও এখন আমার সর্বাঙ্গে বসন্তের জোৎসনা মাখা রমণীয় সন্ধ্যাগুলো
লেপটে আছে প্রত্যহ!

১৪/৫/৭০

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%