ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা

দাউদ হায়দার

পাখির ভাষা কণ্ঠে নিয়ে     যেতে যেতে পোশাক আমার বদলে নেব
প্রেমিক পুরুষ পথ ভুলে যায়      উড়তে উড়তে পথটা আমি চিনিয়ে দেব–
বংশীধ্বনি পরাঙমুখ      ভুল ভ্রান্তি দুঃখ সুখ
নদীর স্রোত সোতস্বিনী,      আমি যাবো উল্টো দিকে—
দেখতে পাবো ঈশ্বরীকে      বসে আছে মা জননী!
বনান্তরে ঘন্টাধ্বনি;–      একলা হাওয়া হলদে ডাহুক
কোনদিকে যায়?      —ঘন আঁধার খেলা করে অনিমিখে!

দুই

পোশাক আমার হরিৎপোশাক,      হরিৎ নয়,      হতেও পারে—
দোকলা স্বভাব মনের ভেতর,      টানাপোড়েন –
আমার তেমন ভাল্লাগেনা      নারী আছে সংসারে—
যৌথ খামার দোকানপাট      তাহার মাঝে আমার বাস
বানের জলে ডুবল ঘাট      কবির দুঃখ বারোমাস

বারে মাসেই যেতে যেতে      পোশাক আমার বদলে নেব
মদবিহ্বল জ্যোৎস্না রাতে সকাল সাঁঝে নদীর মতো স্রোতস্বিনী নদী হবো।

১৫/১০/৭৪

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%