এলো রে এলো বর্ষা এলো শাওনে,
নতুন জোয়ার এলো সবার নতুন জীবনে।
ঝর ঝর ঝরে বৃষ্টি পড়ে,
জোয়ার পেয়ে নদী ভরে,
নায়ের মাঝি প্রেম জোয়ারে,
পাল তুলে পবনে।
শাওন এলো বর্ষা সাজি,
সুজন বন্ধু নায়ের মাঝি,
জীবন বর্ষায় তারে খুঁজি সদা সর্বক্ষণ।
[রচনাকাল: ১০.০৭.১৯৮৭]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন