ঈদের দিনে মুসলিমগণের হিংসা-বিদ্বেষ নাই,
ঈদগা’তে এক জামাতে
নামাজ পড়তে যাই।
প্রতি বছর রোজার পরে ঈদের দিনটি আসে,
মুসলিমেরা দিনটি কাটায় আনন্দ-উল্লাসে।
সবাই আসে ঈদগা’তে,
গরিব-ধনী একসাথে,
আনন্দ আর মহব্বতে
বুকে বুক মিলাই।
ঈদের খুশি ভালোবাসা সবার মনেই রয়,
সারা বিশ্বের মুসলিমগণের এতো পরিচয়।
কোরআন ও হাদিসে আছে,
বলে যাই সকলের কাছে,
আত্মশুদ্ধির রমজান মাসে
এই শিক্ষাই পাই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন