সামন্তর বন্দুক উধাও

নবারুণ ভট্টাচার্য

সামন্তর বন্দুক উধাও । নবারুণ ভট্টাচার্য

আশ্চর্য গোলক চাঁদের ছদ্মবেশে
মায়াবী মাটি ও তৃণ, ঘাসের মণ্ডলে এসে
হিমমাখা পাখির ঠোঁটে কুয়াশার স্পর্শ দিল
যাও, এই খড়কুটো নিয়ে ত্বরা যাও
পোটোপাড়া ঘুমে অচেতন
সামন্তর বন্দুক উধাও

কাদামাখা নদী তার বুকধোয়া কাদাজল নিয়ে
শামুক ও কামটের ধারালো নদীর কাছে গিয়ে
গল্পটাকে ফুলিয়ে ফাঁপিয়ে
অপার সমুদ্র করে দিল

হে সমুদ্র সমুদ্র আকাশ
তোমার কি মনে হয় ঐ সব কাশগুলি
মাটিতে বিধিয়ে ফলা
অসংখ্য লক্ষ্যভ্রষ্ট তীর
কী শান্ত ভীত রাত ঘুমন্ত পাখির

এইসব অন্ধকারে স্তনবৃন্তে দুধ আসে
মাঠের মধ্য দিয়ে আলো বয়ে নিয়ে আসে ট্রেন
শিশুর ঘুমের মধ্যে ট্রেনের অযুত শব্দ চলে গেলে দূরে
দূরপাল্লার তারা ঘুরপাক খেয়ে খসে পড়ে
কী দাহ্য তার ঠোঁট
বারুদ রেখেছে কেউ ঘরে

ঐ জাগে
চাঁদের ছদ্মবেশে আশ্চর্য গোলক
উপবাস অন্তে তুমি অন্নের পিণ্ড হতে চাও
জ্যোৎস্নায় কখনও কি তেজস্ক্রিয়া থাকে
সামন্তর বন্দুক উধাও

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%