রেস্তরাঁর খাদ্য তালিকা

নবারুণ ভট্টাচার্য

রেস্তরাঁর খাদ্য তালিকা । নবারুণ ভট্টাচার্য

নিরামিষ :
মারাত্মক ডিডিটি শাক, ভাগাড়ের সবজি,
উপড়ে তোলা স্তম্ভিত পেঁয়াজ, তেজস্ক্রিয় আলু
বিনের মধ্যে বিস্ফোরক দানা, বিশাল বেঢপ
স্প্যাস্টিক লাউ, চলন্ত ল্যাজওলা বেগুন,
হিংস্ৰ অকটোপাস লতা, পশুর রক্ত-ভরা
টমেটো

আমিষ :
শিশুদের টাটকা চোখ, আঙুল, নিহত
হরিজনের ঝলসানো মাংস, ভূপাল থেকে
আনা নীলাভ বাছুর, ফলিডলে মারা মাছ,
রাস্তায় সংগৃহীত চাপ চাপ রক্ত, প্রত্যন্ত
অঞ্চলে পাওয়া হাড়, অর্ধদগ্ধ করোটি
অ্যাকসিডেণ্টের ঘিলু, তরুন চর্বি, আস্ত বনসাই মানুষ

মিষ্টান্ন :
বিষুব অরণ্যের কান্নাভরা ক্লান্ত অধঃপতিত আঙুর
মৃত প্রেম যা মিষ্টি চিউইংগামের মতো খাওয়া যায়
নরম ক্যাসেট বা রেকর্ড, যে সুন্দরীরা খবর পড়েন,
চিত্রতারকা, মিছরি মেশানো মদ, ধুরন্ধর বিপ্লবী
নেতার তৈরি সন্দেশ, এইডস চুম্বন

তৎসহ :
একটানা আরোয়াল কানসারার ভিডিও
এছাড়াও রয়েছে মুখ মোছার জন্যে খবরের কাগজ
ছাই ফেলার জন্যে হাঁ-করে থাকা বুদ্ধিজীবী, কবি এবং
উনুন হিসেবে সদাপ্রস্তুত বৈদ্যুতিক চুল্লি।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%