হাত দেখার কবিতা

নবারুণ ভট্টাচার্য

হাত দেখার কবিতা । নবারুণ ভট্টাচার্য

আমি শুধু কবিতা লিখি
এটা মোটেই কাজের কথা নয়
কথাটা শুনলে অনেকেরই হাসি পাবে
আমি কিন্তু হাত দেখতেও জানি।
আমি বাতাসের হাত দেখেছি
বাতাস একদিন ঝড় হয়ে সবচেয়ে
উঁচু বাড়িগুলোকে ফেলে দেবে
আমি বাচ্চা ভিখিরিদের হাত দেখেছি
ওদের আগামী দিনে কষ্ট যদিও বা কমে
ঠিক করে কিছুই বলা যাচ্ছে না
আমি বৃষ্টির হাত দেখেছি
তার মাথার কোনো ঠিক নেই
তাই আপনাদের সকলেরই একটা করে
ছাতা থাকার দরকার
স্বপ্নের হাত আমি দেখেছি
তাকে গড়ে তুলতে হলে ভেঙেচুরে ফেলতে হবে ঘুম
ভালোবাসার হাতও আমি দেখেছি
না চাইলেও সে সকলকে আঁকড়ে থাকবে
বিপ্লবীদের হাত দেখা খুব ভাগ্যের ব্যাপার
একসঙ্গে তাদের পাওয়াই যায় না
আর বোমা ফেটে তো অনেকের হাতই উড়ে গেছে
বড়লোকদের প্রকাণ্ড হাতও আমাকে দেখতে হয়েছে
ওদের ভবিষ্যৎ অন্ধকার
আমি ভীষণ দুঃখের রাতের হাত দেখেছি
তার সকাল আসছে।
আমি যত কবিতা লিখেছি
হাত দেখেছি তার চেয়ে ঢের বেশি
দয়া করে আমার কথা শুনে হাসবেন না
আমি নিজের হাতও দেখেছি
আমার ভবিষ্যৎ আপনাদের হাতে।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%