নীল

নবারুণ ভট্টাচার্য

নীল । নবারুণ ভট্টাচার্য

আমি তোর অকৃত্রিম শুভাকাঙক্ষী, নীল
শকুনের ঠোঁট নখ ছিড়েছিল যাকে
প্রতিহিংসার ফুল ফুসফুস জুড়ে ফুটে থাকে
রক্ত ও স্মৃতির মধ্যে আমি ঠিক খুঁজে নেব মিল
আমি তোর অকৃত্রিম শুভাকাঙক্ষী, নীল।

আমার দেশের রাত্রি বারুদের মতো ছোঁয়া যায়
নীল সেই আশ্চর্য রাত দেখেছিল
ছুঁয়েছিল ফাটা ছেঁড়া মানুষের অসংখ্য চোখ
অশ্রুমতীর ঢেউ তার শব বুকে রেখেছিল
বর্শার ফলার মতো ধারালো হাওয়ায়
নীল, তোকে ফের ছোয়া যায়।

নীল, আমি ছুঁয়ে আছি শিরছিন্ন কবন্ধ স্বদেশ
ছুঁয়ে আছি ধান, মৃত্যু, জন্ম, ক্রোধ, ঋণ
নীল আমি ছুঁয়ে আছি আদিবাসী ধনুকের ছিলা
নীল, তোর স্পর্শে আমি রক্তমুখী নীলা।

শৃগালের দাঁত নখ ছিঁড়েছিল তাকে
প্রতিহিংসার ফুল ফুসফুস জুড়ে ফুটে থাকে
রক্ত ও স্মৃতির মধ্যে আমি ঠিক খুঁজে নেব মিল
আমি তোর অকৃত্রিম শুভাকাঙক্ষী, নীল।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%