বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ

নবারুণ ভট্টাচার্য

বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ । নবারুণ ভট্টাচার্য

বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
সে সবকিছু খায়

মুখে পুরে দেয় বালি, রোদুর, পাথর
মুঠো মুঠো লোহা, মেঘ, আগুন
খায় বৃষ্টি, চেটে নেয় অনাবৃষ্টি
অসুখ, লরির চাকা, দেশলাই, ফলিডল
সব সে খেয়ে নিতে পারে
তার এত খিদে
সে নিজেও জানে না
বুভুক্ষু পেট-পিঠ সাঁটা মানুষের একটিই সভ্য গুণ
সে সুখী ও স্বাস্থ্যবান মানুষদের খায় না
যদিও তারা দুবেলা রটায়
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ আদপে নরখাদক

কবে যে সে খেয়ে নেবে
দেশ, দেশবরেণ্য, ভোট, খোঁচড়
টন টন বিপ্লবের প্রতিশ্রুতি
ফাইভস্টার হোটেল, ভিডিও, রোটারি ক্লাব
জেল, টেলিফোন, ক্যাসেট, টিভি
সে খেয়ে নেবে কবে
তাকে ভয় না পেলেও
তার খিদেকে অনেকেই ভয় পায়
মৃত্যুও তার কাছে খাবার ছাড়া
আর কিছু নয়
তাই শ্মশানও তার ধারে কাছে ঘেঁষে না
সে দুঃখ খায়, কষ্ট খায়, কান্না খায়
কখনও কখনও পেলে ভাত-রুটি খায়
খুব খুব মার খায়
লাথি খায়, বুলেট খায়
তবু সে মরে না

বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
সব সময়, সব অবস্থায় বেঁচে থাকে।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%