সার্কাসের অসুখ

নবারুণ ভট্টাচার্য

সার্কাসের অসুখ
নবারুণ ভট্টাচার্য

ডাক্তার, অসম্ভব আনন্দ হচ্ছে
সম্পূর্ণ সুস্থ আপাতত
গত দুবছর আগে সম্ভবত শীতে
শহরে সার্কাস হয়েছিল
এবারে বুকের মধ্যে সার্কাসের শুরু
থ্যাতলানো ঠোঁটের মধ্যে রক্তের নুন
ক্লাউন! ক্লাউন!
অসম্ভব আনন্দ হচ্ছে ডাক্তার

রক্তের মধ্যে কোথাও তার ছিঁড়ে গেলে
শ্বাসরুদ্ধ থেমে থাকে ট্রাম
তার তিনচোখ নিভে যায় চিৎকার করে
মাথার মধ্যে কোথাও স্নায়ু ছিঁড়ে
ওজনহীন ঘিলুর মধ্যে বাল্‌বের ছেঁড়া
ফিলামেণ্ট তারের মতো কাঁপে
ধরা যাক ভাগ্যবান মানুষটি তখন
ট্রাপিজে উড়ছে
তারপর ?
সম্পূর্ণ সুস্থ আপাতত।

আপনার চারপাশে, ডাক্তার
পড়ে থাকে ইতস্তত
শিশুদের হাসপাতালে বোমাবর্ষণের পর
রক্তমাখা নিকারবোকার
মূক ও বধিরদের ইস্কুলের মতো নিস্তব্ধতায়
নিজের বেঁচে থাকাটা কম্যাণ্ডো তৎপরতা
বলে মনে হয়েছিল
আর মনে হবে না কখনও
সম্পূর্ণ সুস্থ আপাতত।
ইতিমধ্যে রক্ত জমে পথ আটকায়
কার্ডিয়োগ্রামের মতো রেখাঙ্কিত চেতনার স্রোতে
ডাক্তার, সে এক দুর্ধর্ষ আবেশ
নিজের পাঠানো এস. ও. এস.
আয়নায় ধাক্কা খেয়ে নিজের শরীরে
ফিরে আসে
ডাক্তার, ভীষণ মজা শীতের সার্কাসে।

মর্গের টেবিল জুড়ে ছড়ানো জমাট রক্তে
আটকে থাকা মাছির মতো নিভন্ত আরামে
আমার অসংখ্য ঠোঁট নিয়নের জ্বরে পোড়া
শহরের কপালের দিকে নামে
হল্ট ! হঠাৎ ব্রেক বা ভয়ে থেমে যায় ট্রাম
নিহত ট্রাফিক পুলিশ দাঁড়াবার ড্রাম

ডাক্তার ? সম্পূর্ণ সুস্থ আপাতত
থ্যাতলানো ঠোঁটের মধ্যে রক্তের নুন
ক্লাউন! ক্লাউন !
সম্পূর্ণ সুস্থ আপাতত
গত দুবছর আগে সম্ভবত শীতে
শহরে সার্কাস হয়েছিল
এবারে বুকের মধ্যে সার্কাসের শুরু।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%