রাতচরা লোক

নবারুণ ভট্টাচার্য

রাতচরা লোক । নবারুণ ভট্টাচার্য

সাঁওতালদি ব্যাণ্ডেল একে একে নিভে গেলে
নিরীহ মানুষটি অন্ধকারে পা ফেলে
হেঁটে যায় মাঠ গাছ নদী
সারারাত ধরে তারা খসে
মানুষটি দাঁড়িয়ে থাকে সেই স্বচ্ছ আঁধারের বশে

মোহানায় সাঁতারের নুন মাখে বাঘ ডোরাকাটা
ডাঙায় হাঁ করে থাকে কুমির বিশাল
মানুষটি হাই তোলে ঘুমচোখে
সাদা খোঁচা খোঁচা দাড়ি, তোবড়ানো রোগা তার গাল
অবাক দাঁড়িয়ে দেখে তারা ঝরে কত
ওরাও কি ঝাঁপ খায় নেশা করা মানুষের মতো

এই কথা ভর করে তাকে
যেখানে সূর্য ডোবে সেই ঘাট থেকে
এই ভবসাগরের শুরু
আকাশে কাঠের ধোঁয়া ফাটা চাঁদ শাখা নোয়া
বাতাসে অগুরু
শামুকের ভাঙা খোলা নিঃসাড়ে চিরে দেয় পা
কাদায় রক্ত টানে তবু সে শব্দ করে না

মানুষটি হেঁটে চলে আর তাকে ঘিরে
সারারাত খসে পড়ে তারা
আসল যুক্তি হল নিজেকে তেমন তুলে ধরা
কখনও প্রদীপ হয়ে কখনও বা মানতের সরা
এত কিছু জানে ঐ লোক
জানে দাঁড়িয়ে থাকতে হলে পা ফেলতে হয়
আর পা ফেললে হয় দেশ দেখা
ওর কাছে কষ্ট নিয়ে আমি যেন হতে পারি ওর মতো একা

সাঁওতালদি ব্যাণ্ডেল একে একে নিভে গেলে
নিরীহ মানুষটি অন্ধকারে পা ফেলে

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%