পুলিশ করে মানুষ শিকার

নবারুণ ভট্টাচার্য

পুলিশ করে মানুষ শিকার । নবারুণ ভট্টাচার্য

বনবিবি না দক্ষিণরায়
কোন থানেতে মানত রাখতে
যাচ্ছে থানার বড়বাবু
হাতে বন্দুক, পায়ে জুতোবুট
চা সিগারেট চাখতে চাখতে
কোন থানেতে মানত রাখতে
যাচ্ছে নোনা সোঁদা হাওয়ায়
বনবিবি না দক্ষিণরায়

মানুষ করে মানুষ শিকার
মানুষ শিকার করে মানুষ
দলের মানুষ কলের মানুষ
কত ছলাকলার মানুষ
কুমিরও নয় কামটও নয়
বড় শেয়াল, চৌসাপা নয়
বল্লমে চোখ উপড়ে নিয়ে
কোপ মারে দা, কাতান দিয়ে
তাদের ধরতে যাচ্ছ নাকি
নোনা ফেনা সোঁদা হাওয়ায়
কোন মানত পড়ল ফাঁকি
বনবিবি না দক্ষিণরায়

স্টিমার ঘাটে ভিড় করে ভয়
মানত করে ফেরার সময়
বাঁশের সঙ্গে হাত-পা বাঁধা
রক্তে মুখে জেবড়ে কাদা
আনছ কাকে ঝুলিয়ে নিয়ে
বুলেটে চোখ উপড়ে দিয়ে
মানত রাখা হল কোথায়
বনবিবি না দক্ষিণরায়

পুলিশ করে মানুষ শিকার
মানুষ শিকার করে পুলিশ
দলের পুলিশ কলের পুলিশ
কত ছলাকলার পুলিশ
যাচ্ছে নোনা সোঁদা হাওয়ায়
চা সিগারেট চাখতে চাখতে
কোন থানেতে মানত রাখতে
বনবিবি না দক্ষিণরায়।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%