সংবাদ মূলত কবিতা

নবারুণ ভট্টাচার্য

সংবাদ মূলত কবিতা । নবারুণ ভট্টাচার্য

অন্ধকারে একের পর এক জিপ
হেডলাইটের জাল পরানো আলো
সারা আকাশ স্তব্ধ নিষ্প্রদীপ
থামল এসে একের পর এক জিপ
কবে ? কখন ? কোথায় ঘটেছিল ?

বুটের তলায় চমকে ওঠা মাটি
ঘুমের থেকে লাফিয়ে ওঠা ঘাস
গলার মধ্যে থমকে থাকা ভয়

কোথায় লাগে লণ্ঠন আর লাঠি
তখন কাকে কে দেবে আশ্বাস
বাঘের জবাব শিশুর হাসি নয়

অন্ধ গ্রামে হাজার আতসবাজি
মেশিনগানের জ্বলন্ত তোতলামি
উঁচু জাতের আজব এ কারসাজি
জমাট সীসের গলন্ত মাতলামি।

সকাল হলে প্রখর সূর্যালোকে
অনেকগুলো নিচু জাতের লাশ
মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে থাকে
চোখের ওপর, প্রখর সূর্যালোকে।

কবে ? কোথায়? কখন ঘটেছিল ?
চোখের ভুলে খবর রটেছিল ?
বুদ্ধিজীবী এসব প্রশ্নে কালা
এসব দৃশ্যে বুদ্ধিজীবী কানা
এত কিছুর পরেও পাবে শোভা
বুদ্ধি ভরাট নধর মুণ্ডুখানা?

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%