কবির ঔদ্ধত্য

নবারুণ ভট্টাচার্য

কবির ঔদ্ধত্য । নবারুণ ভট্টাচার্য
(বীরেন্দ্র চট্টোপাধ্যায় শ্রদ্ধাপদেষু)

গাঢ় আঁধার দুমড়ে ভেঙে কোথায় চলেছিস
আগুন খেতে যাচ্ছি আমি, তোদের বাবার কী
এই দেশেতে কবির জন্ম দগ্ধ অভিশাপ
মাকড়কূলে সিংহ হেন, ভস্মে ঢালার ঘি।

যাবজ্জীবন হেলায় থাকি, প্রসাদ করে তুচ্ছ
জিভের ওপর গনগনে আঁচ কয়লা রেখে দি
মূষিক কবি, শৃগাল কবি ওড়ায় ন্যাড়া পুচ্ছ
আগুন ক্ষেতের শস্য দেহ ভস্মে সঁপে দি।

প্রতিষ্ঠানের প্রসাদ বিষ্ঠা হেলায় ঠেলে ফেলে
কবি থাকেন কাঠের চিতায় এমন আঁকি পট
অবহেলায় অবোধ এবং খেলায় এলেবেলে
কবির চিতায় পাপতরাসী গাথে তাহার মঠ।

ঘেন্না করি অবজ্ঞাতে বুটের পেরেক, চামড়া
আগুন হতে গেছেন তিনি, স্বর্ণপ্রভ কাঠ
ঘেন্না করি রাতবিরেতে আছেন যেমন—আমরা
দুস্থ ইতর ভাষাবিহীন নগ্ন এ তল্লাট

গণ্ডি ভেঙে আগুন মেঙে কোথায় চলেছিস
যেথায় খুশি যাচ্ছি আমি, তোদের বাবার কী
এই দেশেতে কবির জন্ম দগ্ধ অভিশাপ
বেশ্যাকূলে সীতার সামিল, ভস্মে ঢালার ঘি।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%