মাংসনগরে, পণ্যের বাজারে

নবারুণ ভট্টাচার্য

মাংসনগরে, পণ্যের বাজারে । নবারুণ ভট্টাচার্য

আপনার ত্বকের সুরক্ষার জন্য সত্যিই কার্যকরী ক্রীম নাপাম
কিনুন দুরন্ত ধার দেওয়া রেজর ব্লেড, হাতের শিরা কাটুন,
কাগজের কার্টুন জমান
কিনুন পেসমেকার, আপনার অজান্তেই ব্যাটারি ফুরিয়ে যায়
শিশুদের জন্যে কিনুন মেশিনপিস্তল, শটগান, ইদুর মারার ললিপপ
কিনুন আত্মাকে ধরার বেলুন, ঘুমপাড়ানি বুলেট, রক্ত দূষিত করার
টনিক
স্বল্পমূল্যে যোগ দিন স্তম্ভিত ব্রয়লারের দলে, ডিনার পার্টিতে, ভোটার
লিস্টে
কিনুন বিপ্লবী বুফিল্ম, সোনাগাছির ভিডিও, বিল্লা ও রঙ্গার সমগ্র
রচনাবলী
কিনুন ছোট্ট লাইটার যা স্টুপিড মেয়েদের পুড়িয়ে মারতে দারুণ
উপযোগী
কিনুন মানুষের চামড়ার স্ট্রেচলন, জিভের রবার, শিশুর হাড়ের ডটপেন
খুচরো পাপ ও ধর্ষণের নোট স্থায়ী আমানতে রাখুন যাতে
মেয়াদ ফুরোলে গণহত্যা ও শিশুমেধ পাওয়া যায়
কিনে ফেলুন নিউক্লিয়র ছাতা, হিরোশিমার বিস্কুট, লেবাননের
কমলালেবু যার খোসার থেকে সলতে বেরিয়ে
কিনুন নিকারাগুয়া, ইরান-ইরাক, এল সালভাদর, আরোয়ালের ফটো-অ্যালবাম নিজেকে কিনে ফেলুন বৌ-বাচ্চাসমেত
সঙ্গে ফাউ মর্গ, হোপ-৮৬, রেফ্রিজারেটর, রাজ্যসভা, ইনভার্টার, কমোড,
ক্রিমেটোরিয়াম
কিনুন আমার এই ক্রুদ্ধ মেজাজের সিগারেট বা কবিতা
ঘৃণার ফিন্টার লাগানো।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%