শর্ত

নবারুণ ভট্টাচার্য

শর্ত । নবারুণ ভট্টাচার্য

তুমি কি পুকুরের পাশে মুখ বুজে ফুটতে পারবে রৌদ্রে বৃষ্টিতে
অপমানিত দেশজ শাকপাতার মত
যদি না পারো তুমি বিপ্লবের উত্তরাধিকারী নও

চূড়ান্ত খরায় তুমি পাতাল দাঁতে কেটে উঠে আসতে পারবে ভূগর্ভ থেকে
তুমি কলসীতে ও আঁজলায় তেষ্টা মেটাতে জানো
যদি না পারো রক্তপতাকা হাতে নিও না

তুমি গাছের ছায়ায় যদি পুড়ে যেতে রাজী থাকো
অন্ধকারে তোমাকে যদি আকাশপ্রদীপের মত দেখায়
তবেই তুমি এই মানমন্দির বানাতে এসো

আর যদি তা না পারো তবে যাও
কর্কশ শ্লোগান দিয়ে লুম্পেনের হরিধবনির মত ঘুম কাড়ো
সঙ্ঘ টুকরো করো, চক্র বানাও, চক্রান্তে মাতো
মানুষকে মিথ্যা আলো দেখাও, শিশুদের কষ্ট দাও, রমণীকে দুঃখ
গোপন উল্লাসে মাতো, পরিণত হও ক্রীতদাসে, কোঠাবাড়ি ওঠাও
তোমার সমগ্র মাথা ব্যালট-বাক্সের মত অর্থহীন কাগজে ভরাট হয়ে যাক
এবং মনে রেখ তোমার ও লাল
বড় কপট এক খুনখারাবি রৎ আদপে
মরচের ওরকম রং হয়, জং ধরার রং
হাতুড়ি ও কাস্তেকে তুমি আচল করে দেওয়ার চেষ্টায় মেতেছে।

সকল অধ্যায়
১.
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২.
দুটি প্রাথমিক প্রশ্ন
৩.
১৯৮৪-র কলকাতা
৪.
একটা ফুলকির জন্যে
৫.
ভিয়েতনামের ওপর কবিতা
৬.
সার্কাসের অসুখ
৭.
আমার খবর
৮.
শেষ ইচ্ছে
৯.
আমার একটা মোটরগাড়ি চাই
১০.
নীল
১১.
খারাপ সময়
১২.
কুষ্ঠরোগীর কবিতা
১৩.
পটভূমি—১৩৮৮
১৪.
গ্রহণ
১৫.
একটি অসাধারণ কবিতা
১৬.
রাতচরা লোক
১৭.
সামন্তর বন্দুক উধাও
১৮.
ম্যাচবাক্সের মানুষ
১৯.
জুয়াড়ির নৌকো
২০.
শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১.
হে লেখক
২২.
শঙ্কিত কথামালা
২৩.
স্লোগানের কবিতা
২৪.
বিপ্লবের চিত্রকল্প
২৫.
হাত দেখার কবিতা
২৬.
কলকাতা
২৭.
পেট্রল আর আগুনের কবিতা
২৮.
ভাবনার কথা
২৯.
বরফ আর আগুন
৩০.
ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১.
স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২.
কালবেলা
৩৩.
ঘুমন্ত দৈত্য
৩৪.
আমাকে দেখা যাক বা না যাক
৩৫.
পোস্টার
৩৬.
নির্গুণের গান
৩৭.
কিছু একটা পুড়ছে
৩৮.
তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯.
পুলিশ করে মানুষ শিকার
৪০.
বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১.
তোমার, আমার, আমাদের
৪২.
কবির ঔদ্ধত্য
৪৩.
মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪.
সংবাদ মূলত কবিতা
৪৫.
সমাজবিরোধিতার কথা
৪৬.
বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭.
রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮.
লুম্পেনদের লিরিক
৪৯.
মৃত্যুর একটি গান
৫০.
টেলিভিশন
৫১.
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২.
প্রতি কর্তৃপক্ষকে
৫৩.
শর্ত
৫৪.
সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%