খাদ্য সমস্যা

তারাপদ রায়

খাদ্য সমস্যা নিয়ে নিবন্ধ রচনার অনুরোধ আমার কাছে আসতে পারে একথা আমি কখনও ভাবিনি।

দেশ ও সমাজের খাদ্যের সমস্যা, সে অতিশয় গুরুতর ব্যাপার। নাবালক বয়সে পঞ্চাশের মহামন্বন্তর দেখেছি, ষাট বছরের জীবনের পঞ্চান্ন বছর রেশনের তণ্ডুল খেয়ে জীবন ধারণ করছি। খাদ্য সমস্যা কাকে বলে সেটা আমি প্রত্যক্ষভাবে জানি। কিন্তু তা নিয়ে নিবন্ধ রচনার যোগ্যতা আমার নেই। মাস মাইনের ‘নুন-আনতে-পান্তা ফুরোয়’ সংসারের খাদ্য সংগ্রহ করতে উচাটন হয়ে আছি সারা জীবন। আমাকে কি না খাদ্য সমস্যা নিয়ে লিখতে বলা!

কিন্তু আমি ভুল ভেবেছিলাম। টেলিফোনের অপর প্রান্তে অনুরোধকারিণী তাঁর সুললিত কণ্ঠে বললেন, ‘না। না৷ খাদ্য সমস্যার মতো জটিল ব্যাপার নিয়ে আপনাকে আমরা মাথা ঘামাতে বলছি না। সে জন্য ভাল ভাল লোক আছে। আপনি বরং হালকা করে লিখুন দেশে, বিদেশে, ঘরে, বাইরে খাদ্য নিয়ে আপনার নিজের কখনও কোনও সমস্যা হয়েছে কি না?’

আমি বললাম, ‘তা বহুবার হয়েছে। পয়সার অভাবে সুখাদ্য কিনতে পারিনি। সে অসুবিধে এখনও নিয়মিত হয়।’

অনুরোধকারিণী তরল হাসিতে আমার অক্ষমতা ভাসিয়ে দিয়ে বললেন, ‘প্যাঁচালো কথা মোটেই নয়। আমি জানি আপনি বেশ ভালই বুঝতে পেরেছেন আমরা কী বিষয়ে কী ধরনের লেখা আপনার কাছে চাইছি।’

***

অগত্যা আমি যেমন বুঝেছি তেমনই লিখছি।

কলকাতা দিয়েই শুরু করি। বড় হোটেলের পশ রেস্তোরাঁগুলো বাদ দিলে উত্তরে শ্যামবাজার পাঁচমাথার গোল বাড়ি থেকে শুরু করে দক্ষিণে সুতৃপ্তি, পানীয়ন পর্যন্ত এমন কোনও উল্লেখযোগ্য রেস্তোরাঁ নেই যেখানে আমি আমার এই মহামূল্য জীবনের অমূল্য দু’দশ ঘণ্টা ব্যয় করিনি।

আমার পাইস হোটেলের অভিজ্ঞতা কিছু কম নয়।

একক অবিবাহিত জীবনে আমাদের সাবেক কালীঘাটের বাড়িতে আমাদের রাঁধুনি রাধাদিদি পাগল হয়ে যান। তাঁর ধারণা হয়েছিল তিনি ধোবানি। রান্না-বান্না ছেড়ে সেই রাধাদিদি সকাল-সন্ধ্যা কাপড় কাচতেন। সকালবেলা উঠে কর্পোরেশনের গঙ্গাজলে আলনার সমস্ত জামাকাপড়, বিছানার চাদর, বালিশের ওয়াড়, এমনকী শতরঞ্চি, পাপোশ পর্যন্ত যা কিছু হাতের কাছে পেতেন সব কাচতেন। দুপুরে ছাদে সেগুলো শুকোত। আবার সন্ধ্যাবেলা সেগুলো কাচা হত। জামাকাপড় ছাড়লেই সঙ্গে সঙ্গে কাচা হয়ে যেত। তখন আমি বহুদিন এক বস্ত্রে এবং পাইস হোটেলে খেয়ে কাটিয়েছি।

রাধাদিদি, তিনি আবার নিজের নাম বলতেন আধা আনি (রাধারানী), বহুকাল গত হয়েছেন, তাঁকে নিয়ে উপন্যাস লিখব। আপাতত ফরমায়েসি খাদ্যের গল্প।

কলকাতার আর হাওড়ার রেস্তোরাঁর দুটি স্মরণীয় ঘটনা, পুরনো ব্যক্তিগত কাহিনী, তবু আরেকবার বলি।

ধর্মতলায় একটা প্রাচীন চায়ের দোকানে, (অধুনা অবলুপ্ত) একবার চা খেতে গিয়েছিলাম। স্রেফ চা। কিন্তু মাংসের ঝোল আর হলুদের দাগ লাগা ময়লা অ্যাপ্রন পরা বেয়ারা নাছোড়বান্দা। ঘর্ম মলিন, জীর্ণ প্রায় একটা মেনু এগিয়ে দিয়ে বলল, ‘স্যার, কিছু খাবেন না।’

মেনুটা তার হাতের থেকে নিতে গিয়ে লক্ষ করলাম, বেয়ারাটির হাতের আঙুলে কেমন চাকা-চাকা দাগ। ঘায়ের মতো। সভয়ে আমি জিজ্ঞাসা করলাম, ‘তোমার কি একজিমা আছে?’

লোকটি লজ্জিত হয়ে জবাব দিল, ‘না স্যার। একজিমা হবে না। ফিশ ফ্রাই হবে, কাটলেট হবে।’

কাটলেটের প্রসঙ্গে অন্য অভিজ্ঞতার কাহিনীটি বলি।

ঘটনাটা বহুকাল আগের, ঘটেছিল হাওড়ার রেলওয়ে রিফ্রেশমেন্ট রুমে। একটা কাটলেটের অর্ডার দিয়েছিলাম। যথারীতি অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেই কাটলেটটি এল, বেশ বড় সাইজের।

কিন্তু দুঃখের বিষয়, হাজার রকম চেষ্টা করেও, শরীরের সমস্ত শক্তি নিয়োগ করেও কাটলেটটি ছুরি-কাঁটা দিয়ে কাটতে পারলাম না। তখন বাধ্য হয়ে বেয়ারাকে ডাকলাম। সে এলে অবিভক্ত কাটলেটের দিকে অঙ্গুলি নির্দেশ করে তার দৃষ্টি আকর্ষণ করলাম। সে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলাম এর দ্বারা হবে না।

তখন বললাম, ‘যাও ম্যানেজারবাবুকে ডেকে নিয়ে এসো।’

অম্লান বদনে বেয়ারাটি জবাব দিল, ‘ম্যানেজারবাবুও এ কাটলেট খেতে পারবেন না।’

খেপে গিয়ে বললাম, ‘তুমি ওই কাটলেট ফেরত নিয়ে যাও।’

লোকটি অনেকক্ষণ ধরে উলটিয়ে-পালটিয়ে, খুব অভিনিবেশ সহকারে কাটলেটটি পর্যবেক্ষণ করল, তারপর বলল, ‘এটা ফেরত হবে না।’

আমি অবাক হয়ে বললাম, ‘কেন?’

লোকটি বলল, ‘আপনি এটা বেঁকিয়ে ফেলেছেন।’

হাসির গল্প নয়। অন্য দশজনের মতোই আমার এই জীবনে উলটোপালটা খাবারের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন সময়ে।

অবশ্য উলটো-পালটাই বা বলি কী করে? ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুশাক আমার কাছে পরম উপাদেয় খাদ্য। কিন্তু কোনও শ্বেতাঙ্গ বা শ্বেতাঙ্গিনীকে এ জিনিস দিলে স্পর্শ করতেও সাহস পাবে না। ছোটবেলায় দেশের বাড়িতে ঢ্যাপের মোয়া খেয়েছি। অসামান্য সুখাদ্য। ঢ্যাপ হল, শালুকের বিচির খই। পদ্মবিচির খইয়েও মোয়া হয়। তাকে বলে এইচার মোয়া। জলের জায়গায়, শালুক-পদ্মের পৃথিবীতে এই খাদ্য সম্ভব। অন্যত্র কল্পনা করা কঠিন।

ব্যাংককে টুরিস্ট এলাকা খাউলান রোডের আশপাশের গলিতে পাইস হোটেলের ছড়াছড়ি। এক প্লেট গরম ভাত তার সঙ্গে কোনও কিছুর ঝোল। নাম শুনে বোঝার উপায় নেই কীসের ঝোল। সেখানে চিকেন ভেবে যে ঝোলটা কয়েকদিন খেয়েছি, অভিজ্ঞ ব্যক্তি বলেছেন সেটা সাপ-ব্যাঙ হলেও অবাক হওয়ার কিছু নেই।

বিলেতে এক পাবে এক সন্ধ্যায় কালো বিয়ারের সঙ্গে আইরিশ সসেজ খেয়েছিলাম। এই সসেজও কালো ঝোলের মধ্যে চোবানো। সে যে কী ভয়ংকর ঝাল। ব্রহ্মতালু পর্যন্ত আগুন লেগে গিয়েছিল। সাতদিন মুখে জ্বালা, পেটে চিনচিনানি।

তালিকা দীর্ঘ করব না। একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কাহিনী দিয়ে শেষ করি।

এক বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় কয়েকদিন ছিলাম। অতিথিশালার ডাইনিং রুমের দেওয়ালে নোটিশ বোর্ডে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম নির্দিষ্ট করা আছে।

বোধহয় বছর দশ-পনেরো আগের মূল্য তালিকা। এর মধ্যে সেই দাম আর বাড়ানো হয়নি। অর্ডার দিলে বিরিয়ানি পাওয়া যাবে, আট টাকা প্লেট। চিকেন কাটলেট তিন টাকা। চা তিরিশ পয়সা, কফি চল্লিশ পয়সা, ভাত-মাছ সাড়ে চার টাকা ইত্যাদি ইত্যাদি।

প্রথম দিনই কৌতূহলভরে আমি ক্যান্টিনের ম্যানেজারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, ‘এসব খাবার পাওয়া যাবে?’

ম্যানেজারবাবু গম্ভীর হয়ে উত্তর দিয়েছিলেন, ‘যাবে, কিন্তু খাওয়া যাবে না।’

আমি বললাম, ‘তা হলে কী খাব?’

ম্যানেজারবাবু বললেন, ‘আপনি চাইলে আমি বাইরে থেকে খাবার আনিয়ে দেব।’

আমার কিন্তু জেদ হল, আমি বললাম, ‘আমি সরকারি দামেই খাব। ওই যে দেখছি পরোটা পঁচিশ পয়সা করে ওই দুটো আর এক টাকার সবজি দেবেন।’

ম্যানেজারবাবু বললেন, ‘খেতে পারবেন না। সরকারি গমের পরোটা। খাওয়া অসম্ভব।’

আমি বললাম, ‘দিন না খেয়ে দেখি। রাত ন’টার সময় ঘরে পাঠিয়ে দেবেন।’

মফস্বলের ফাঁকা অতিথিশালা। ডাইনিং হলেও সাড়ে আটটা-ন’টার মধ্যে খাওয়া-দাওয়া শেষ। রাত ন’টার একটু পরে আমার ঘরে খাবার পাঠিয়ে দিয়ে ম্যানেজার চলে গেলেন।

খিদে লেগেছে। আমিও খেতে বসলাম। সবজি বলতে এক টুকরো আলুসেদ্ধ, তেল ছাড়া শুধু নুন আর লঙ্কা দিয়ে মাখা। সঙ্গে সন্দেহজনক চেহারার দুটো পরোটা।

একটা পরোটা ছিঁড়ে এক টুকরো টেস্ট করতে যাচ্ছিলাম। ছিঁড়তে পারলাম না। দাঁত দিয়ে কামড়ালাম, দন্তস্ফুট করতে পারলাম না। তখন আমার রোখ চেপে গেছে। টেনে টেনে দু’হাতের বুড়ো আঙুল টনটন করছে। পায়ের জুতো দিয়ে চেপে ধরে, দরজার কপাটের ভঁজে চিপে ধরে, জলে ভিজিয়ে বহুরকম চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই সেই সরকারি গমের পঁচিশ পয়সার অসূচীভেদ্য পরোটার গতি করতে পারলাম না।

শীতের রাতে দরদর করে ঘামছিলাম। আলুসেদ্ধটুকু মুখে দিয়ে দু’গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম। শোয়ার আগে জানলা দিয়ে পরোটা দুটো উঠোনে ছুড়ে দিলাম। উঠোনের একপাশে বেশ কয়েকটা নেড়ি কুকুর ছিল, তারা সমবেতভাবে ঝাঁপিয়ে পড়ল সেই পরোটার উপরে। প্রায় আধঘণ্টা ধরে প্রবল বাদ-বিতণ্ডা মারামারি চলল।

পরদিন সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি, সেই পরোটা দুটো উঠোনের মধ্যখানে অক্ষত অবস্থায় পড়ে আছে। আত্মকলহে ক্লান্ত কুকুরগুলি উঠোনের একপাশে শুয়ে আছে।

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%