বালুকা ডাকিনী

তারাপদ রায়

বাজারে কোনও জিনিস পাওয়া যাচ্ছে না। সবাই জানেন, নতুন করে লেখার কিছু নেই—ঘি, মাখন, দালদা, তেল থেকে শুরু করে তরকারি, মাছ, চাল-ডাল, পাউরুটি, বিস্কুট, এমনকী কয়লা কেরোসিন পর্যন্ত আহারের সঙ্গে যা কিছু যুক্ত সমস্ত কিছুরই অবস্থা একেবারে অবর্ণনীয়। চেষ্টা করলে জিনিস পাওয়া যাবে না তা নয়, কিন্তু তার জন্যে যে মূল্য দিতে হবে তাতে এক মাসের খরচ পাঁচদিনে ফুরিয়ে যাবে। বাকি পঁচিশ দিন কী করে চলবে?

একটা ছাগলের চারটে-পাঁচটা বাচ্চা হয়। কিন্তু মা-ছাগলের দুধের বাঁট মাত্র দুটো। দুটো বাচ্চায় দুধ খায় বাকি যে দুটো-তিনটে থাকে তারা মায়ের দুধ পায় না। শুধু লাফায়, ওই লাফিয়ে লাফিয়েই বড় হয়।

আমরাও যদি এইভাবে সমস্যার সমাধান করতে পারতাম! সপ্তাহে একদিন কি দু’দিন খাব বাকি পাঁচদিন ছাগলের বাচ্চার মতো লাফিয়ে কাটিয়ে দেব। কিন্তু তা সম্ভব নয়, কারণ আমাদের শিং নেই, লেজ নেই আরও অনেক কিছু নেই এবং আরও অনেক কিছু আছে যা ছাগলের নেই।

তবে কী হবে? বহু দিক বিবেচনা করে আমি একটি নিজস্ব সমাধান বার করেছি। অবশ্য আমার এই সমাধানে খুব মৌলিকত্ব আছে বলে আমি দাবি করতে পারি না।

ফুড-হ্যাবিট বা খাদ্যাভ্যাস বদলানোর মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সাবেকি মতে, ভাতের বদলে কাঁচকলা, রুটির বদলে বেগুন, সরষের তেলের বদলে বাদাম তেল ইত্যাদি প্রচেষ্টা এখন আর সম্ভব নয়। অতএব বেগুন-কাঁচকলা দুর্মূল্যতম তরকারি, বাদাম তেল বিলাসিতার সামগ্রী। মুড়ি-মিছরি এক দর হলে একসময়ে বিপর্যয় বোধ হত এখন মুড়ির দাম মিছরির চেয়ে বেশি। মুরগির মাংস তার কৌলীন্য হারাতে বসেছে, বাজারে পাঁঠার মাংস তার চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। কয়েক বছর আগেও এ রকম একটা অবস্থা অকল্পনীয় ছিল।

সুতরাং বাঁয়ে-ডাইনে, সামনে পিছনে কোনওদিকে খাদ্য তালিকা রদবদল করতে গেলে খরচ বাড়বে বই কমবে না।

কখনও বিটনুন দিয়ে কাগজের কুচি খেয়ে দেখেছেন? বিটনুন অভাবে সাধারণ নুন হলেও চলবে কিন্তু বিটনুনে যে স্বাদগন্ধ হবে শুকনো কাগজ খেতে গেলে সেটুকু দরকার। পুরনো খাতা-বহ, খবরের কাগজ কাঁচি দিয়ে যত সূক্ষ্ম করে সম্ভব কুচি কুচি করে নিতে হবে। তারপরে অল্প জল ও বিটনুন দিয়ে মেখে ভাল করে রোদূরে মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। অবশ্য কড়ার উপর চাপিয়ে উনুনে ঈষদুষ্ণ আঁচে লালচে করে ভেজে নিলে খুবই ভাল হয়, কিন্তু আমি গ্যাস, গয়লা, কেরোসিনের সাংঘাতিক দামের কথা বিবেচনা করে ওপাট চুকিয়ে দিতে চাই।

অবশ্য সকলের শুকনো খাবার ভাল লাগে না, হয়তো এই নোনতা কাগজের কুচি খেতে কারও কারও ভাল না লাগতেও পারে। যদিও একটু খরচ পড়বে কিন্তু তাদের কথা বিবেচনা করে খাবারের ব্যবস্থা করতে হবে।

খাওয়ার পক্ষে পুরনো কাপড়-চোপড় খুবই ভাল জিনিস। একটু পুরনো নরম ধুতি এক রাত্রি জলে ভিজিয়ে তারপর নুন, জিরেবাটা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে যদি পাউরুটি পাওয়া যায় তবে পাউরুটির সঙ্গে স্যান্ডউইচ করে খেতে অপূর্ব।

পাউরুটি পাওয়া না গেলে, এঁচড় বা বিলিতি কুমড়োর খোসা (সংগ্রহ করা একটু কঠিন কিন্তু দাম আপাতত বেশি পড়বে না) পাউরুটির মতো স্লাইস করে তার মধ্যে ওই ‘সল্টেড অ্যান্ড স্পাইসড’ ধুতির টুকরো দিয়ে চমৎকার স্যান্ডউইচ হবে। যেটুকু খরচা শুধু ওই নুন-মশলার, বাকি আর সবই প্রায় বিনামূল্যে লভ্য।

নুন-লঙ্কার খরচ বাঁচানোও যে খুব কঠিন তা নয়। এ বিষয়েও আমি যথেষ্ট ভেবেচিন্তে এবং সময়োপযোগী গবেষণা করে একটা সমাধানে আসতে পেরেছি।

কলকাতা থেকে বেরিয়ে একটু শহরতলির দিকে গেলেই দেখতে পাওয়া যাবে নানা ধরনের ছোট ছোট গাছ ও আগাছা। একটু ধৈর্য ধরে ওই সমস্ত গাছের পাতা, শিকড়, ছাল ইত্যাদি দাঁত দিয়ে চিবিয়ে স্বাদ পরীক্ষা করে দেখতে হবে। যাওয়ার সময় সঙ্গে একটা ব্লেড বা পেনসিল কাটা ছুরি থাকলে ভাল হয়। সেটা দিয়ে ছাল ছাড়িয়ে বা শিকড় কেটে এবং পাতা ছিঁড়ে ধীরে ধীরে পরীক্ষা করে দেখতে হবে। সব গাছেরই অল্পবিস্তর আলাদা স্বাদ আছে। কোনওটা ঝাল ঝাল, কোনওটা নোনতা নোনতা। খোশকা পাতা বেশ ঝাল, মন্টের ডাল তিতে তিতে, সজনের ছাল রীতিমতো ঝাল—আমি নিজে এসব আবিষ্কার করেছি।

এইবার বিনাব্যয়ে খাদ্যাভ্যাস বদল। এক রাত্রি ভেজানো পুরানো ধুতির এক বর্গ হাতের একটা টুকরো তিনটে খোশকা পাতা এবং একশো গ্রাম পরিমাণ সজনের ছালের সঙ্গে বেটে দুটো মিষ্টি কুমড়োর স্লাইসের সঙ্গে স্যান্ডউইচ করুন। একদিনে বুঝতে পারবেন স্যান্ডউইচকে কেন হিন্দিতে বালুকা-ডাকিনী বলে। এরপরে আর কোনও খাইখরচা নেই, এবার বিনামূল্যে ছাগ শিশুর মতো লাফিয়ে দিন কাটান।

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%