দুর্ঘটনার আগে ও পরে

তারাপদ রায়

ডেভিড কপারফিল্ড নামক সেই বহুপঠিত, সুবিখ্যাত উপন্যাসে চার্লস ডিকেন্স মহোদয় দুর্ঘটনা বিষয়ে লিখেছিলেন যে, ‘সবচেয়ে সুশৃঙ্খল পরিবারে যেমন দুর্ঘটনা ঘটবে, তেমনি ঘটবে বিশৃঙ্খল পরিবারে।’

ডিকেন্স সাহেব অন্য এক সূত্রে এই কথাটি বলেছিলেন, তবে তাঁর ওই মন্তব্য সর্বতোভাবে গ্রহণযোগ্য। দুর্ঘটনা কোন পরিবেশে, কখন ঘটবে সে বিষয়ে কারও পক্ষে কিছু বলা সম্ভব নয়। যদি বলা সম্ভব হয় তা হলে সেটাকে দুর্ঘটনা বলা যাবে না।

ইংরেজিতে ‘গড্‌স অ্যাক্ট’ (God’s Act) বলে একটি কথা আছে। যা কিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে, রাস্তায় একটি কুকুর ছানাকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে যাত্রীসুদ্ধ গাড়ি খাদে পড়ে গেল কিংবা বাথরুমে পা পিছলিয়ে পড়ে তোমার সাধের কোমর দুমড়িয়ে গেল, এ সবই গড্‌স অ্যাক্ট। পুরনো বাড়ির ছাদ মাথায় ভেঙে পড়ল কিংবা লিফটের দড়ি ছিঁড়ে নীচে পড়ে গেল এগুলোও হয়তো গড্‌স অ্যাক্টের পর্যায়ে পড়ে তবে এর মধ্যে হয়তো মানুষী তদারকির অভাব বা অবহেলা। উপেক্ষার ব্যাপার থাকলে তখন সেটা আর ঈশ্বরীয় নয়। বরং সেখানে দোষী বা দায়ি ব্যক্তিকে চিহ্নিত করতে পারলে তাকে ফৌজদারির সোর্পদ করে দণ্ড সংহিতা অনুসারে সাজা দেওয়াও সম্ভব।

দুর্ঘটনার কাহিনীর সেই আদিম উদাহরণটি স্মরণ করছি। সবাই জানে গল্পটা তাই খুব ছোট করে লিখছি।

রাজপথের পাশে একটি অট্টালিকা নির্মিত হচ্ছে। এক রাজমিস্ত্রি সেই নির্মীয়মাণ অট্টালিকার দ্বিতল থেকে পা পিছলিয়ে পড়ে গেলেন রাজপথে এক পথচারীর ঘাড়ে।

যথাভাগ্য! সেই পদস্খলিত রাজমিস্ত্রির কিছু হল না সেই দুর্ঘটনায়, পথচারী ভদ্রলোক কিন্তু ঘাড় ভেঙে নিহত হলেন। ভদ্রলোকের ছেলে রাজমিস্ত্রির বিরুদ্ধে মামলা আনলেন আদালতে। তাঁর বাবার মৃত্যুর বিচার চাই।

আদালত খুব মনোযোগ দিয়ে দুই পক্ষের এবং সাক্ষীদের সকলের সবকথা শুনলেন। তারপর অনেক বিবেচনা করে বললেন, ‘এর আর কী করা যাবে। গড্‌স অ্যাক্ট। এতে কারও কোনও হাত নেই, আকস্মিক, নিতান্ত আকস্মিক এই দুর্ঘটনা, ওই রাজমিস্ত্রিকে কী সাজা দেব।’

কিন্তু মৃতের পুত্র ভয়ংকর জেদ করতে লাগলেন, বললেন, ‘আমার বাবার মৃত্যুর জন্যে এই রাজমিস্ত্রি দায়ি। ওকে আপনি কী করে খালাস দেবেন?’

আদালত বাদীকে বললেন, ‘কিন্তু ওই রাজমিস্ত্রির সঙ্গে তো আপনার বাবার কোনও শত্রুতা বা বিবাদ ছিল না। ওকী আর ইচ্ছা করে আপনার বাবার মাথার উপরে পড়েছে।’

কিন্তু মৃতের পুত্র ছাড়বে না, আরও জোর করতে লাগল। অবশেষে বিচারক সেই ঐতিহাসিক রায় দিলেন, ‘রাজমিস্ত্রি পথ দিয়ে হেঁটে যাবে আর দোতলা থেকে মৃত ব্যক্তির পুত্র তার উপরে লাফিয়ে পড়বে। এ ছাড়া এই মামলার আর কোনও সাজা যুক্তিযুক্ত হবে না।’

প্রসঙ্গত উল্লেখযোগ্য উক্ত বাদী কখনওই ছাদ থেকে লাফ দিয়ে রাজমিস্ত্রির উপরে পড়ে পিতৃহত্যার প্রতিশোধ নিতে চেষ্টা করেনি।

এই সূত্রে ছাদ থেকে রাস্তার লোকের ঘাড়ে পড়ার ঘটনা সম্পর্কে এক মহাজনের বক্তব্য বলি।

সেই মহাজন বলেছিলেন যে কেউ যদি একদিন হঠাৎ পা পিছলিয়ে ছাদ থেকে রাস্তার কোনও লোকের ঘাড়ে পড়ে তবে সেটা হবে দুর্ঘটনা।

আর যদি সেই লোকটি পরপর দু’দিন ওইভাবে পা পিছলিয়ে একটা পথচারীর ঘাড়ে পড়ে তা হলে সেটা হবে ইংরেজিতে যাকে বলে কয়েনসিডেন্স (coincidence) একটা চমকপ্রদ মিলের ঘটনা।

অতঃপর যদি তার পরের দিনও ওই ব্যক্তি উক্ত পথচারীর ঘাড়ে পড়ে তবে তখন আর তাকে দুর্ঘটনা বা কয়েনসিডেন্স বলে অভিহিত করা যাবে না। সেটা হবে অভ্যাস, একটি খারাপ অভ্যাসের নমুনা।

খবরের কাগজে দুর্ঘটনার সংবাদ ক্রমাগতই বের হয়। কখনও লোক ভর্তি ট্রাক খাদে পড়ে যায় কখনও ট্রামে-বাসে মুখোমুখি সংঘর্ষ হয়, কখনও বা বিধ্বংসী আগুনে বিশাল বাজার পুড়ে ছাই হয়ে যায়।

দু’রকম খুচরো দুর্ঘটনার খবর দৈনিকে প্রায় নিয়মিতই ছাপা হয়। এক, ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু এবং মোটর দুর্ঘটনায় যাত্রাদলের নায়ক-নায়িকা আহত।

এইরকম সংবাদে ভুল করে একটি কাগজে এক যাত্রাদলের নায়িকার মৃত্যুর খবর ছাপা হয়েছিল। সে মহিলা কিন্তু মারা যাননি, দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন। তিনি খবরের কাগজ অফিসে ফোন করলেন, ফোন করে বলেন, ‘দেখুন, আমি জলজ্যান্ত বেঁচে আছি। আর আপনারা আমার মৃত্যু সংবাদ আপনাদের কাগজে ছাপিয়ে দিলেন।’

খবরের কাগজের দপ্তর থেকে তাকে নাকি বলা হয়েছিল, ‘ভুল হয়ে গেছে ম্যাডাম। যা হোক আমরা ভুলটা সংশোধন করে দিচ্ছি। কালকের কাগজেই আপনার জন্মসংবাদ ছেপে মৃত্যুটা শুধরে দিচ্ছি।’

তবে দুর্ঘটনার কাহিনী বহু সময়েই খুব তরলভাবে পরিবেশিত হয়।

এক কাল্পনিক কৃপণের একটাই মাত্র চামচে ছিল। সেই চামচের গা থেকে চিনি চেটে খেতে গিয়ে তিনি সেই চামচেটা গিলে ফেলেন। খবর পেয়ে পাড়ার ডাক্তার তাঁকে দেখতে আসেন, ওই ঘটনার দু’দিন পরে।

ডাক্তারবাবু প্রশ্ন করলেন, ‘আপনার কোনও অসুবিধা হচ্ছে?’ ভদ্রলোক শুকনো মুখে বললেন, ‘খুব অসুবিধে হচ্ছে।’

ডাক্তারবাবু বললেন, ‘কী অসুবিধে?’ ভদ্রলোক করুণ কণ্ঠে বললেন, ‘এই দু’দিন ধরে চায়ের চিনি গুলতে পারছি না। আঙুল চুবিয়ে গুলতে গেলে আঙুলে গরম চায়ের ছ্যাঁকা লাগছে।’ বলে ডান হাতের তর্জনী তুলে ডাক্তারকে দেখালেন।

পুনশ্চঃ একটি অভাবিত কথোপকথন:—

(অল্প আগে একটি পথদুর্ঘটনা ঘটে গেছে, দুটি গাড়ি মুখোমুখি ধাক্কা মেরেছে, দুটিরই হেডলাইট ভেঙেছে, সামনের বনেট দুমড়িয়ে গেছে ইত্যাদি, ইত্যাদি। দুই গাড়ির চালক এবং পুলিশ সার্জেন্ট, সেই সঙ্গে বহু পথচারী জটলা করছে, কেউ হতাহত হয়নি এটাই সুখের কথা।)

সার্জেন্ট সাহেব: (প্রথম ড্রাইভারের প্রতি) আপনি এবার যেতে পারেন।

দ্বিতীয় ড্রাইভার: আমি?

সার্জেন্ট সাহেব: আপনাকে থানায় যেতে হবে।

দ্বিতীয় ডাইভার: কেন?

সার্জেন্ট সাহেব: কেন আবার কী? এই দুর্ঘটনার জন্যে আপনিই দায়ি, তাই আপনাকে থানায় যেতে হবে।

দ্বিতীয় ড্রাইভার: আপনি বলছেন কী। আমি ছিলাম রাস্তার বাঁদিকে আর ওই ভদ্রলোক ডানদিকের থেকে এসে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলেন। এখনও আমার গাড়িটা বাঁদিকে রয়েছে।

সার্জেন্ট সাহেব: তা থাকুক। আপনিই দায়ি, আপনাকেই থানায় যেতে হবে।

দ্বিতীয় ড্রাইভার (মারমুখী হয়ে): আশ্চর্য! কারণটা বলবেন কি ওই ভদ্রলোক থানায় না গিয়ে আমি কেন থানায় যাব?

সার্জেন্ট সাহেব (গম্ভীর মুখে): সত্যিই কারণটা জানতে চান? তা হলে শুনুন ওই ভদ্রলোক হলেন আমাদের পুলিশ কর্তার শালা আর স্বরাষ্ট্র মন্ত্রীর ভগ্নিপতি। এবার চলুন থানায়।

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%