নরখাদকের কাহিনী

তারাপদ রায়

নরখাদক বিষয়ে আর বিশেষ কিছু লেখার নেই। পৃথিবী থেকে নরখাদকেরা হয়তো চিরকালের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। আফ্রিকার কোনও গহনতম অরণ্যে কিংবা ভারত বা প্রশান্ত মহাসাগরের প্রক্ষিপ্ত কোনও অন্ধকার দ্বীপে কোনও কোনও মানব সম্প্রদায় আছে যারা একদা হয়তো মানুষ খেত কিন্তু এখনও খায়, এ বিষয়ে প্রামাণ্য কোনও সংবাদ জানা নেই।

রামায়ণ নর-বানরের সঙ্গে নরখাদক-রাক্ষসদের যুদ্ধের কাহিনী। মহাভারতেও রাক্ষসের কথা আছে। মহাবলী মধ্যম পাণ্ডব ভীম এবং রাক্ষসী হিড়িম্বার পুত্র রাক্ষস ঘটোৎকচ নিজেও মহাবীর ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে মহারথী প্রবল পরাক্রান্ত ঘটোৎকচ পাণ্ডবদের পক্ষে লড়াই করে কৌরবপক্ষকে পর্যদস্ত করেছিলেন। দুঃশাসন, অশ্বত্থামা, কর্ণ প্রভৃতি মহাবীরগণ ঘটোৎকচের সঙ্গে মহাসমরে রণে ভঙ্গ দিয়ে পলায়ন করে আত্মরক্ষা করেন। অবশেষে কৌরবপক্ষীয়, মহাপরাক্রম, অসমসাহসী বীর অলম্বুষ রাক্ষসকে যখন ঘটোৎকচ নিহত করলেন তখন নিতান্ত নিরুপায় হয়ে অর্জুনকে হত্যা করার জন্যে বিশেষভাবে সংরক্ষিত একাঘ্নী বাণ ব্যবহার করে কর্ণ ঘটোৎকচকে হত্যা করেন।

একাঘ্নী বাণ কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধের জন্যে রেখেছিলেন, দুর্যোধনের অনুরোধে বিশেষ প্রয়োজনে যখন কর্ণ এই বাণ ঘটোৎকচের বিরুদ্ধে নিয়োগ করলেন তখনই তিনি বুঝেছিলেন. অর্জুনকে পরাজিত করা তাঁর দ্বারা আর সম্ভব হবে না।

ঘটোৎকচ-ভীম-হিড়িম্বা কাহিনী মহাভারতের ঘরে ঘরে, শতাব্দীর পর শতাব্দী ধরে সুপরিচিত। চিরদিনের পিতামহীদের ঘুমপাড়ানি গল্পে হিড়িম্বা-ঘটোৎকচ বারবার ফিরে ফিরে এসেছে।

ভীম-হিড়িম্বা বিষয়ে একটি অসম্ভব অমহাভারতীয় গল্প লিখেছিলেন অবিস্মরণীয় পরশুরাম। ‘পুনর্মিলন’ নামে মাত্র আড়াইশো শব্দের সেই অতি ক্ষুদ্র আয়তনের গল্পটি ‘হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প’ নামক সংগ্রহে প্রায় সকলেরই নিশ্চয় পড়া।

তবু নরখাদক সূত্রে গল্পটি আরেকবার স্মরণীয়। মৃগয়া করতে গিয়ে মধ্যম পাণ্ডব পাণ্ডবদের থেকে দলভ্রষ্ট হয়ে বনের মধ্যে এক তরুণ রাক্ষসের হাতে পড়েন। সে তাঁকে ধরে নিয়ে যায় তার মার কাছে; সেই রাক্ষসী মা ব্রত করে উপোস করে আছে, ছেলেকে বলেছে একটি হৃষ্টপুষ্ট মানুষ নিয়ে আসতে ব্ৰত শেষ করে ক্ষুন্নিবৃত্তি করার জন্যে।

ছেলে ভীমকে ধরে নিয়ে যেতে ভীম শুনলেন রাক্ষসী দাসীকে আদেশ দিচ্ছে, ‘মনুষ্যটিকে বড় বড় করিয়া কর্তন কর।… বক্ষস্থল ও বাহুদ্বয় ছেলের জন্য রাখিও, পদদ্বয় তোমার, মুণ্ডটি আমি খাইব।’

বলা বাহুল্য, এই রাক্ষসীই হিড়িম্বা এবং পুত্রটি ঘটোৎকচ। সুখের কথা দাসী কর্তন করার আগেই রাক্ষসী তার গুহা থেকে বেরিয়ে এসে ভীমকে দেখে চমকিয়ে যান এবং জিব কেটে বলেন, ‘ও মা, আর্যপুত্র যে! ছি ছি লজ্জায় মরি!, ওরে উন্মাদ, ওরে ঘটোৎকচ, প্রণাম কর বেটা।’

* * *

পৌরাণিক নরখাদক থেকে সরস নরখাদকের কাহিনীতে যাই।

বছর কুড়ি বা তারও কিছু আগে নিউইয়র্কের একটি রঙ্গমঞ্চে একটি জনপ্রিয় নাটক হচ্ছিল ক্যানিবাল অর্থাৎ নরখাদকদের নিয়ে। সেই নাটকে একটি মজার গান ছিল, খুব বিখ্যাত হয়েছিল সেই গানটা ওই সময়। গানটা হল, প্রগতিশীল নরখাদক শিশুরা মানুষের মাংস খেতে আপত্তি জানাচ্ছে। তাদের মা জোর করে তাদের মানুষের মাংস খাওয়াতে চেষ্টা করছে। তারা মোটেই খেতে চাইছে না। কাঁদতে কাঁদতে গাইছে, ‘উই শ্যাল নট ইট হিউম্যান বিইংস’ (We shall not eat human beings) মানে খুব সোজা, ‘আমরা মানুষ খাবো না’।

নাটক নয়, আধুনিক নরখাদকদের বিষয়ে একটি কাল্পনিক কাহিনী পড়েছিলাম অনেকদিন আগে একটা ইংরেজি জোকবুকে।

আফ্রিকার গভীর অরণ্যে এক দুঃসাহসিক সাহেব বিপজ্জনক এলাকায় প্রবেশ করে নরখাদকদের হাতে বন্দি হন। নরখাদকেরা তাকে তাদের গ্রামে নিয়ে যায় এবং একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। তারপর তাদের সর্দারকে খবর দেয়।

নরমুণ্ডের মালা গলায়, মাথায় রক্ত রঙিন পাগড়ি, হাতে ধারালো বল্লম, সর্দার এসে বন্দি ভ্রমণকারীকে বেশ অনেকক্ষণ ধরে টিপে টুপে দেখলেন। তারপর কী একটা ইঙ্গিত করতেই চারদিকে দামামা বেজে উঠল। নরখাদক পল্লীর আবাল-বৃদ্ধ-বনিতা যে যেখানে ছিল ওই দামামার ডাক শুনে সবাই ছুটে এল সেই গাছের কাছে, যে গাছে ভ্রমণকারীর বেঁধে রাখা হয়েছে।

ভ্রমণকারীর চোখের সামনেই মাটি খুঁড়ে বিরাট উনুন বানানো হল। শুকনো কাঠ দিয়ে সেই উনুন ধরিয়ে সেই উনুনের ওপরে এক অতিকায় কড়াই চাপানো হল, তাতে কী একটা তেল ঢালা হল প্রায় মণ খানেক।

এদিকে উনুনের চারপাশ ঘিরে নরখাদিকারা (নাকি নরখাদকীরা) বড় বড় পাথরের শিলে লোভনীয় গন্ধময় নানারকম বন্য মশলা নোড়া দিয়ে পিষতে লাগল। বন্দি পর্যটক স্পষ্টই বুঝতে পারলেন যে এ সবই হচ্ছে তাঁকে রান্না করার পূর্বপ্রস্তুতি। মশলার গন্ধে তাঁর জিভে জল এসে গিয়েছিল, তা ছাড়া তিনি যথেষ্ট ক্ষুধার্তও ছিলেন, কিন্তু নিজের মাংস খাওয়ার কারণে নিজের জিভে জল আসা অসংগত হবে এই ভেবে তিনি লালা সংবরণ করলেন। তা ছাড়া, আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার; মশলা বাটা প্রায় শেষ, উনুনের কড়ায় তেল প্রায় উত্তপ্ত হয়ে এসেছে। আর একটু পরেই এ জন্মের মতো খেলা শেষ।

ঠিক সেই মুহুর্তে সর্দারও বললেন, ‘খেলা শেয’।

কিন্তু বন্দি পর্যটক সবিস্ময়ে শুনলেন সর্দার বললেন, ‘দি এন্ড’ (The end)। ‘খেলা শেষ’, ‘তামাম সুদ’ না বলে পরিচ্ছন্ন ইংরেজি উচ্চারণে এ রকম কথা বলায় পর্যটক চমকিয়ে গেলেন। কিন্তু চমকের তখনও কিছু বাকি ছিল। সর্দার খাঁটি ইংরেজিতে বন্দিকে জিজ্ঞেস করলেন, ‘মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কী?’

পরিষ্কার উচ্চারণে এমন একটি সভ্য প্রশ্ন শুনে পর্যটক মহোদয় বীরের মতো বললেন, ‘স্যার, আপনার অনুমতি পেলে আমি একটা সিগারেট খেতাম।’

অনুমতি পেতে দেরি হল না। গাছের সঙ্গে দড়ির বাঁধন থেকে সঙ্গে সঙ্গে তাঁকে খুলে দেয়া হল। পর্যটকের পকেটেই সিগারেট ও লাইটার ছিল। তিনি একটা সিগারেট বার করে লাইটার জ্বালিয়ে ধরালেন। সবচেয়ে বিস্ময়কর কাণ্ড ঘটল লাইটার জ্বালানো মাত্র। সর্দার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে কী যেন বললেন, মশলা বাটা থেমে গেল। উনুন থেকে কড়াই নামিয়ে ফেলা হল। বোঝা গেল পর্যটককে খাওয়া হচ্ছে না। পর্যটক ভাবলেন এই অসভ্যেরা বোধহয় কোনদিন লাইটার দেখেনি, তাই ভয় পেয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। যেমন সাহেবি বুদ্ধি, তিনি সঙ্গে সঙ্গে লাইটার ক্লিক করে জ্বালিয়ে নরখাদকদের ভয় দেখিয়ে সব লুঠপাট করার চেষ্টা করলেন। তখন সর্দার তাঁর চুলের মুঠি ধরে ঝাঁকি দিয়ে বলল, ‘ওরে হতভাগা, তুই ভেবেছিস লাইটার দেখে আমরা ভয় পেয়েছি। তোর মতো লাইটারওলা সাহেব আমরা হাজার হাজার খেয়েছি। আমরা ঠিক করেছিলাম, কেউ যদি একবারে লাইটার জ্বালাতে পারে তাকে খাবো না, তাই তোকে ছেড়ে দিচ্ছি’। অতঃপর একটা লাথি মেরে সে পর্যটককে তাড়িয়ে দিল।

পুনশ্চঃ নরখাদকীয় পুনশ্চে এবার দুটি ছোট গল্প :-

ক) ভদ্রমহিলারা কখনও সত্যি বয়েস বলেন না। নরখাদকদের হাতে বন্দিনী স্থির-চল্লিশ এক মহিলা যখন জানতে পারলেন যে এরা পঞ্চাশোর্ধ কোনও ব্যক্তির মাংস খায় না, তিনি কবুল করলেন যে তাঁর বয়েস বাহান্ন।

খ) এক নরখাদক শিশু আকাশে এরোপ্লেন দেখে মাকে জিজ্ঞাসা করে, ‘মা, ওটা কী?’ মা বলেছিলেন, ‘ওটা কাঁকড়া বা চিংড়িমাছের মতো, খোসা ছাড়িয়ে ভেতরের জিনিসটা খেতে হয়।’

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%