শেষ পরকীয়া

তারাপদ রায়

পাড়াগাঁয়ের পুকুরপাড়ে ছাইয়ের গাদার আড়ালে মানকচু কিংবা ধুতরো ফুলের ঝোপের পিছনে বসে যেসব গ্রামবৃদ্ধ স্নানরতা রমণীদের ঘাটের দিকে জুলজুল চোখে তাকিয়ে থাকেন, গ্রাম্যগঞ্জনা এবং কখনও কখনও মৃদু বা তত-মৃদু-নয় প্রহার ও গলাধাক্কা তাঁদের নিবৃত্ত করতে পারে না এই দার্শনিক অভ্যাস থেকে।

বিদ্যাবুদ্ধি লেখক হয়তো এখনও ততটা বুড়ো এবং অথবা নির্লজ্জ হননি কিন্তু তাঁরও হয়েছে ওই একই দশা, ছাইয়ের গাদার পিছনে বসে দর্শনসুখ না ভোগ করলেও পরকীয়া লিখে তাঁর ফুর্তি হয়েছে প্রচুর, জীবনে এই প্রথম এমন নিষিদ্ধ কাজের আনন্দ পেলেন তিনি।

যাঁরা জানতেন না যে, এই রকম জটিল ও নিষিদ্ধ বিষয়ে আমার এত অগাধ জ্ঞান এবং যাঁরা পরকীয়ামালা পাঠ করে বিচলিত বোধ করছেন তাঁদের জন্য এবার প্রথমেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথিত কাহিনী দিয়ে শুরু করি। বিদ্যাসাগর মহোদয়ের যৎকিঞ্চিৎ অপূর্ব মহাকাব্য ‘ব্রজবিলাস’ (১৮৮৪, ২য় সংস্করণ), যা কিনা কবিকুলতিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য প্রণীত; সেখান থেকে সংক্ষিপ্তাকারে আমি উপস্থাপন করছি।

এক মধ্যবয়স্কা বিধবা নারী এক সুপণ্ডিত কথকের কথায় মোহিত হয়ে তাঁর প্রতি ঘনিষ্ঠ হন এবং অবশেষে সেবাদাসী হয়ে পড়েন। একদিন পণ্ডিত কথকতার সময় ব্যভিচার বিষয়ে বললেন। যে নারী পরপুরুষে উপগতা হয় নরকে তাকে অনন্তকাল কঠোর শাস্তি ভোগ করতে হয়। কণ্টকাকীর্ণ লোহার শিমুল গাছকে উপপতিরূপে তাকে গ্রহণ করতে হয়। যমদূতেরা তাকে সেই গাছ আলিঙ্গন করতে বাধ্য করে সেই ব্যভিচারিণীর সর্বশরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্ত পড়তে থাকে; সে যন্ত্রণায় অস্থির হয়ে বিলাপ, পরিতাপ ও অনুতাপ করতে থাকে। তবু তার রক্ষা নেই। পণ্ডিতমশায় তাঁর বক্তব্য শেষ করলেন স্ত্রীজাতিকে সাবধান করে দিয়ে যে, ‘ক্ষণিক সুখের অভিলাষে পরপুরুষে উপগতা হওয়া উচিত নহে।’

এই ভয়ানক শাস্তিভোগ বৃত্তান্ত শুনে সেই সেবাদাসী তৎক্ষণাৎ সাবধান হয়ে গেল। সে আর সেদিন সন্ধ্যায় কথকঠাকুরের শয়নগৃহে প্রবেশ করল না।

পণ্ডিতমশায় যখন তাকে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন, ‘আজ কী হল ?’ সেবাদাসী শোকাকুল বচনে শিমুল গাছের উপাখ্যান শুনে তার ভয় হয়েছে এবং তার পক্ষে আর শয়নগৃহে গুরুদেবকে সঙ্গ দেওয়া সম্ভব নয়, সেটা জানিয়ে দিলেন।

তখন পণ্ডিত সহাস্যে বললেন, ‘আরে পাগলি, তুমি এই ভয়ে আজ শয্যায় আসছ না ! আমরা পূর্বাপর যেমন বলে এসেছি, আজও তাই বলেছি। শিমুলগাছ আগে ওরকম ভয়ংকর ছিল বটে; কিন্তু শরীরের ঘষায় ঘষায় লোহার কাঁটাগুলো ক্রমে ক্ষয় পাওয়াতে শিমুল গাছ তেল হয়ে গিয়েছে। এখন আলিঙ্গন করলে সারা শরীর শীতল ও পুলকিত হয়।’

বিধবার সঙ্গে প্রণয় বা ঘনিষ্ঠতা বোধহয় সে অর্থে পরকীয়া পর্যায়ে পড়ে না। তবে খানদানি বিধবা সম্পর্কে সৈয়দ মুজতবা আলি এক আশ্চর্য কাহিনী লিখেছিলেন তাঁর চাচাকাহিনীতে। সে বিধবা কিন্তু কোনও মানুষের বিধবা নয়, সে সিংহের বিধবা।

বরোদার মহারাজ সয়াজি রাওকে ইথিওপিয়ার রাজা একজোড়া সিংহ উপহার দিয়েছিলেন। কিন্তু পুরুষ সিংহটি মারা যায়। তখন সেই বিধবা সিংহীর ঘরে একটি গুজরাটি সিংহ বর হিসেবে ঢুকিয়ে দেওয়া হল। খাঁচার দরজা দিয়ে বর ঢুকলেন আস্তে আস্তে। হঠাৎ সিংহী এক লাফ দিয়ে এসে পড়ে সিংহের ঘাড়ে। মুহূর্তের মধ্যে নতুন বর নিহত হল। মুজতবা লিখেছেন, বরোদার মহারাজা সিংহের সিংহীর দ্বারা নিহত হওয়ার সংবাদ শুনে মুচকি হেসে বলেছিলেন, ‘এদেশের খানদানি বিধবা— তা সে হিন্দুই হোক আর মুসলমানই হোক—নতুন বিয়ে করতে চায় না। হাবশি সিংগিনী এদেরও হার মানালে যে ?’

স্বামী-স্ত্রীর সম্পর্কের বৈধতা-অবৈধতা সংক্রান্ত এ যাবৎ সবচেয়ে মারাত্মক গল্পটি অবশ্য পরশুরাম বিরচিত, সেই অসামান্য ‘ভূশণ্ডীর মাঠে।’ সে গল্প লিখতে গিয়ে পরশুরামের পর্যন্ত কলমের কালি শুকিয়ে গিয়েছিল। শিবুর তিন জন্মের তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জন্মের তিন স্বামী। এই ডবল এ্যহস্পর্শযোগে ভূশণ্ডীর মাঠে যুগপৎ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হয়েছিল।

সিংহ বা ভূতের পরকীয়ার সমস্যা ছেড়ে এবার আমরা একটু মানুষের পরকীয়ায় মনোযোগ দেব।

প্রথমেই সেই বিখ্যাত কমার্শিয়াল আর্টিস্টের গল্পটি বলে নিই। এই শিল্পী ভদ্রলোক এক বিজ্ঞাপন কোম্পানির ধরাবাঁধা কাজ করেন। তাঁর নিজস্ব স্টুডিয়োতে সেদিন তিনি খুব ক্লান্ত অবস্থায় বসে আছেন। কিছু কাজ করতে ইচ্ছে করছে না। অথচ এক আলুলায়িত বসনা, টানটান সুন্দরী সামনেই সোফার উপরে শুয়ে একটা গোলাপ ফুলে চুম্বন করছে। একটা লিপস্টিকের বিজ্ঞাপনের জন্য ছবিটা তৈরি করতে হবে, তাড়াতাড়িই করতে হবে। কিন্তু আজ নানা হাঙ্গামা ছিল সারাদিন। শিল্পীর কাজ করতে ভাল লাগছে না।

মডেল সুন্দরীর দিকে কিছুক্ষণ নিথর তাকিয়ে থেকে তুলি হাত থেকে নামিয়ে শিল্পী বললেন, ‘মিসেস দাস, আজ থাক। বড় মাথাটা ধরেছে। আপনি বরং এই সামনের চেয়ারটায় এসে বসুন, একটু চা খাই।’ শিল্পী পাশের টেবিল থেকে দুটো পেয়ালা নিয়ে বাড়ি থেকে আনা ফ্লাস্ক থেকে চা ঢাললেন। মডেল সুন্দরী কাপড়-চোপড় গোছগাছ করে সামনের চেয়ারে বসে চা খেতে খেতে শিল্পীর সঙ্গে গল্প আরম্ভ করলেন, কোনও প্রণয় ভালবাসার ব্যাপার নয়, টুকটাক সাধারণ কথাবার্তা।

এমন সময়, যেমন হয়, সিঁড়িতে চপল চটির শব্দ। শিল্পীর স্ত্রী হঠাৎ হঠাৎ স্টুডিয়োতে এসে পড়েন, আজও তাই হয়েছে। ঘটনার গুরুত্ব বোঝা মাত্র শিল্পী আঁতকে উঠলেন, তাঁর স্ত্রী যদি তাঁকে এখন চা খেতে খেতে সুন্দরী মডেলের সঙ্গে গল্প করতে দেখে, তা হলে সমূহ সর্বনাশ।

শিল্পী মডেলকে বললেন, ‘সর্বনাশ, আমার স্ত্রী আসছেন। আপনি তাড়াতাড়ি কাপড়-চোপড় এলোমেলো করে সোফার উপর শুয়ে পড়ুন। আমার স্ত্রী যদি আপনাকে আমার সঙ্গে চা খেতে দেখতে পান, ঘোর বিপদ হবে।’

এক ধর্মযাজক একদা এক বক্তৃতাকালে বলেছিলেন, ‘দশজন কুমারীর সঙ্গে আমি থাকব তবু একজন বিবাহিতার সঙ্গে নয়।’ পরকীয়াবিদ্বেষী সেই ধর্মযাজকের সঙ্গে, বলা বাহুল্য, সেই সভার সব পুরুষ শ্রোতাই একমত হয়ে হর্ষধ্বনি দিয়ে বলেছিলেন, ‘আমরাও তাই চাই।’

পরকীয়ার প্রধান অসুবিধা হল, মহিলাটির স্বামী-দেবতাকে নিয়ে। যে ভদ্রলোক জীবনে কোনওদিন এক মুহূর্তের জন্য স্ত্রীর প্রতি কোনও রকম মনোযোগ দেননি, তিনিই ক্ষিপ্ত হয়ে পড়েন, সেই মহিলার প্রতি অন্য কোনও পুরুষমানুষ সামান্য মনোযোগ দিলে।

তবে সেই সব পুরুষমানুষ, যাঁরা বিশ্বপ্রেমিক, যাঁরা মহিলা দেখলেই গদগদ হয়ে প্রেমে পড়েন, যাঁরা ভাবেন মহিলামাত্রেই সুরসিকা, তাঁদের প্রতি আমার অনুরোধ, নিজের বিবাহিতা স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে দু-একটা রসিকতা করার চেষ্টা করে দেখবেন, তাতে হয়তো ভুল ভাঙতে পারে।

পরকীয়া, যাকে সাধুভাষায় বিবাহোত্তর প্রণয় বলা চলে, ব্যাপারটা কিন্তু মোটের উপর যতই ভাল হোক উত্তরোত্তর খরচের ব্যাপার। এই তো গত শীতে একজন দুঃসাহসী সাহিত্যিককে দুটি কাশ্মীরি শাল কিনতে হয়েছিল, এই তাঁর নবীনা বান্ধবীকে উষ্ণ রাখার জন্য, অপরটি তাঁর প্রবীণা স্ত্রীকে ঠান্ডা রাখার জন্য।

দুটি ক্ষুদ্র কাহিনী দিয়ে এই পরকীয়া কথামালা শেষ করছি। এক ভদ্রলোক একদিন তাঁর স্ত্রীর প্রণয়ীকে হাতেনাতে ধরে ফেললেন। প্রণয়ীটি মোটেই ভীত বা বিব্রত না হয়ে বললেন, ‘দেখুন হাতাহাতি বা মারামারি করে লাভ নেই। তার চেয়ে আসুন তাসের জুয়া খেলি, আপনার স্ত্রী আমার হবে না আপনারই থাকবে জুয়া খেলে সেটা ঠিক করে ফেল।’ স্বামী ভদ্রলোক উদাসীনভাবে বললেন, ‘দেখুন, জুয়াটাকে সামান্য একটু ইন্টারেস্টিং করার জন্য যদি একটা টাকা বাজি সঙ্গে থাকে তাতে কি আপনার আপত্তি হবে ?’ মোদ্দা কথা, ভদ্রলোকের কাছে তাঁর স্ত্রীর মূল্য এক টাকাও নয়।

তবে অন্য গল্পটি একটু আলাদা। মৃত্যুকালে স্ত্রী স্বামীর হাত ধরে বলেছেন, ‘ওগো, আমার মৃত্যুর পরে তুমি কাউকে প্রাণ ভরে ভালবেসো।’ স্বামী আবেগবিধুর কণ্ঠে বললেন, ‘অসম্ভব, এ জীবনে আমার দ্বারা সম্ভব হবে না।’ স্ত্রী বললেন, ‘আমার গয়নাগাঁটি সব তার জন্য রেখে যাচ্ছি, তুমি তাকে দিয়ো।’ এতক্ষণে স্বামী মৃত্যুপথযাত্রিণী রুগ্‌ণা পত্নীর দিকে তাকিয়ে বললেন, ‘হার, দুলগুলো হবে কিন্তু চুড়ি আর বালাগুলো হবে না, তার হাত-টাতগুলো যে তোমার থেকে অনেক গোলগাল।’

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%