হিন্দি

তারাপদ রায়

সেই কবে কিশোর বয়সে লিখেছিলাম যে দশরথের চার ছেলের হিন্দি অনুবাদ হল দশরথকা চৌবাচ্চা, এরপর আর বিশেষ ভাল করে হিন্দি শেখা হয়নি।

আজ কিছুকাল হল আবার নতুন করে হিন্দি শেখা আরম্ভ করেছি। দূরদর্শনের পর্দায় সপ্তাহান্তিক হিন্দি সিনেমার প্রতি আমার একটা আসক্তি জন্মেছে। প্রথম দিকে খুব ভাল বুঝতে পারতাম না কিন্তু ভাব-ভাষা ঠিক বুঝি-না-বুঝি আসল ব্যাপারটা এখন বেশ ধরতে পারছি। আমি এখন বুঝে গেছি শেষ দৃশ্যে জীবনপণ লড়াইয়ের পরে যে জীবিত থাকে সেই হল কাহিনীর নায়ক, আর শেষ দৃশ্যের আগের দৃশ্যে যে মারা পড়ে সে হল খলনায়ক।

এসব বোঝা ছাড়াও হিন্দি সিনেমা দেখে ক্রমশ আমার শব্দের স্টক বাড়ছে। এখন পর্যন্ত যে কয়টি নতুন শব্দ আমি আয়ত্ত করেছি তার মধ্যে সবচেয়ে ভাল হল, খামোশ।

খামোশ শব্দটির শেষ অংশটি ‘শ’ না ‘স’ নাকি ‘ষ’, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। শব্দটির মানেটাও যে ভাল বুঝতে পেরেছি তা নয়। কিন্তু ‘খামোশ’ একটি চমৎকার ধমক, বাংলাতেও এর ব্যবহারে চমৎকার কাজ হয়।

ময়দানে আমার কুকুর নিয়ে বেড়াতে গিয়ে স্বভাব-বদমাইশ কুকুরটি সামান্য চাঞ্চল্য প্রকাশ করলেই আমি তাকে ধমক দিই, ‘খামোশ’, সে সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে থমকে দাঁড়িয়ে যায়।

আজকাল রাস্তায় ট্যাক্সি ধরতে হলে আর কাতর স্বরে ‘ট্যাক্সি, ট্যাক্সি’ করে মরীচিকার পিছনে ছুটে ক্লান্ত হই না। আমার কম্বু-বিনিন্দিত কণ্ঠে একবার জোর খাঁকারি দিয়ে ট্যাক্সিওয়ালার চোখের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠি, ‘খামোশ’, ট্যাক্সিওয়ালা সঙ্গে সঙ্গে থেমে যায়, ‘স্যার’ বলে পিছনের সিট খুলে যত্নে তুলে নেয়।

‘খামোশ’ কিংবা অন্য যে কোনও শব্দের মানে না জেনে এই লাভজনক ব্যবহার, এটা যে কখনও যথেষ্ট পরিমাণ বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে আমি সচেতন।

শিবরাম চক্রবর্তীর অসামান্য একটি গল্পে শব্দের ভুল ব্যবহারের পরিণতি দেখানো আছে। গভীর রাতে শিশু কাঁদছে, শিশুকে ঘুম পাড়াতে হবে। নব নিযুক্তা হিন্দুস্থানি আয়াকে নির্দেশ দেওয়া হল, ‘যাও, ইসকো ঘুমাকে লে আও।’ নির্দেশক বলতে চাচ্ছেন যে শিশুটিকে ঘুম পাড়িয়ে নিয়ে এসো। কিন্তু হিন্দিতে ঘুমাকে মানে ঘুরিয়ে বা বেড়িয়ে নিয়ে এস। ফলে নির্দেশ পাওয়া মাত্র আয়াটি বাচ্চাটিকে নিয়ে গভীর রাতের রাস্তায় বেরিয়ে পড়ল।

অবশ্য স্বর্গীয় শিবরাম চক্রবর্তীর গল্পে কাজের লোকের ভুল বোঝা এই প্রথম বা নতুন নয়। ঘটনাটি হিন্দি-জড়িত নয় কিন্তু স্মরণীয়। কাজের লোককে বলা হয়েছে দরজা ভেজাতে অর্থাৎ দরজাটা কুলুপ না দিয়ে টেনে দিতে কিন্তু সে ধরতে পারেনি। এক বালতি জল তুলে এনে দরজা জল দিয়ে ভেজাতে লেগে গেল কাজের লোকটি।

কাজের লোকটি নিয়ে অন্য একটা বিদ্যাবুদ্ধি হয়ে যাবে। আপাতত শিবরাম চক্রবর্তীর হিন্দি ব্যাপারটুকু সেরে নিয়ে আমার নিজের হিন্দিপ্রমাদে প্রবেশ করব।

শিবরামের সেই গল্পটা বোধহয় নকুড় কাকাকে নিয়ে। সেই নকুড়কাকা যার সম্পর্কে শিবরাম চক্রবর্তীর অহংকার ছিল। একশো একার জমি আমার নকুড়কাকার একার। নকুড়কাকা যেমন বড়লোক, তেমনি কৃপণ; যাকে বলে কৃপণ-কুলচূড়ামণি। সেই নকুড়কাকা পোস্টাফিসে টাকা জমান হিন্দিতে সই করে। কারণ খুব স্পষ্ট। একে পোস্টাফিসে কখনওই সই মেলে না এবং সেই জন্য টাকা তোলা যায় না, তার উপরে অধিকতর নিরাপত্তার জন্য নকুড়কাকা হিন্দিতে নাম সই করেন এমনিতেই সই মেলে না, তার উপরে হিন্দি সই, ফলে ইচ্ছে বা প্রয়োজন থাকলেও কখনওই নকুড়কাকার পক্ষে পোস্টাফিসে একবার রাখা টাকা আর তোলা সম্ভব হয় না। সুতরাং জমা টাকা আর খরচ হয় না। একেবারে অকাট্য যুক্তি। পোস্টাফিসে নকুড়কাকার টাকা জমার উপরে জমা পড়তে থাকে, কখনওই সেটা তোলা যায় না।

শিবরাম চক্রবর্তীর ঠিক পরেই আমার নিজের কথায় চলে আসা খুবই গর্হিত আচরণ হবে, একটু ঔদ্ধত্যও হয়তো হবে তাই আমি সরাসরি না এসে সুনীল গঙ্গোপাধ্যায় মারফত আসছি।

সুনীল গঙ্গোপাধ্যায় আমার নামে এই গল্পটা লিখেছিলেন তাঁর ‘মায়াকাননের ফুল’ নামক স্মৃতিময় উপন্যাসে। সেটা হয়তো সবাই পড়েছেন। আমি সেই জন্য কিঞ্চিৎ বিস্তৃত ও আলাদা করে নিবেদন করছি।

কাল্পনিক ঘটনাটি ঘটেছিল হাজারিবাগের একটা গ্রামে। তখন তাতাইয়ের বয়স পাঁচ-ছয়ের বেশি হবে না। আমরা সেবার পুজোর ছুটিতে হাজারিবাগের ওই গ্রামে মাসখানেক ছিলাম। এরই মধ্যে একদিন তাতাইকে একটি বোলতা কামড়ায়। কপালের পাশে কামড়েছিল, কিছুক্ষণ পরে চোখমুখ ফুলে উঠল। মিনতি প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিল, আমি যত বলি, ‘আমাকে ছেলেবেলায় বহুবার বোলতা কামড়িয়েছে, হঠাৎ একটা বোলতার কামড়ে কিছু হয় না। আধখানা অ্যাসপিরিন দিয়ে দাও;’ মিনতি তত উত্তেজিত হয়ে পড়ে, তার সঙ্গে তাতাইয়ের আকুল ক্রন্দন।

রাস্তার মোড়েই বসেন এক দেহাতি ডাক্তার। দুঃখের বিষয়, ভদ্রলোক ভাল বাংলা বোঝেন না। তাঁর কাছে তাতাইকে নিয়ে স্বামী-স্ত্রী গেলাম বটে কিন্তু আমার সামান্য হিন্দিজ্ঞানে তাঁকে বোঝাতে পারলাম না কী হয়েছে। বোলতার হিন্দি কী ভাবতে গিয়ে দিশেহারা হয়ে গেলাম। মধুমক্ষি, মৌমাচ্ছি, মৌমক্ষি কত কী বললাম কিন্তু ডাক্তারবাবু আর বোঝেন না।

পাশেই এক হিন্দুস্থানি ভদ্রলোক বসেছিলেন। দু’দিন আগে রাস্তায় পরিচয়, হাজারিবাগ সদর শহরে এই ভদ্রলোক এক সময় কিছুদিন ছিলেন, কিছুটা বাংলা জ্ঞান আছে। অগত্যা তাঁকে প্রশ্ন করলাম, ‘ভাইয়া, হামলোক তো বোলতাকে বোলতা বোলতা হ্যায়, আপ লোক বোলতাকো ক্যায়া বোলতা হ্যায়।’

অনুগ্রহ করে কোনও পাঠক-পাঠিকা আমার এ প্রশ্নের কী উত্তর পেয়েছিলাম এবং অতঃপর কী হয়েছিল অনুমান করে নেবেন। ততক্ষণে আমি আমার এক সরকারি বন্ধুর হিন্দি সংকটের কথা বলি।

বন্ধুটিকে চাকরি পাকা হওয়ার আগে যথারীতি কয়েকটি বিভাগীয় পরীক্ষা পাশ করতে হয়েছিল, তার মধ্যে একটি হল হিন্দি। লিখিত এবং মৌখিক দু’রকম পরীক্ষাই পাশ করতে হবে।

লিখিত পরীক্ষা বন্ধুবর কোনওভাবে পাশ হলেন। এবার মৌখিক পরীক্ষা। খুব সোজা প্রশ্ন জিজ্ঞাসা করলেন হিন্দির পরীক্ষক, ‘কলকাতার বাইরে থেকে একজন বেড়াতে এসেছেন, তাঁকে আপনি কোথায় কোথায় নিয়ে যাবেন, কী কী দেখাবেন হিন্দিতে বলুন।’

সোজা প্রশ্ন পেয়ে বন্ধুটি গড়গড় করে বলে চললেন, রাজভবনমে লে যায়গা, চৌরঙ্গিমে লে যায়গা, জাদুঘরমে লে যায়গা, চিড়িয়াখানামে লে যায়গা, ভিক্টোরিয়া মেমোরিয়ালমে লে যায়গা…’। হিন্দি পরীক্ষক তাঁকে নিরস্ত করে বললেন, ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংরেজি হয়ে গেল, ওটা হিন্দি করে বলুন।’

বন্ধুবর অনেক ভাবলেন, কিন্তু কিছুতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের হিন্দি প্রতিশব্দ মনে এল না। তখন দু’বার ঘাড় চুলকে বললেন, ‘হাম উসকো ভিক্টোরিয়া মেমোরিয়ালমে নেহি লে যায়গা, উসকো পরেশনাথকা মন্দিরমে লে যায়গা।’

বন্ধুর আর সেবার পাশ হওয়া হল না। ছয় মাস পরে আবার বিভাগীয় পরীক্ষা। সেই একই পরীক্ষক, একই ছাত্র। এবার প্রশ্ন আরও সোজা, ‘যাট থেকে সত্তুর পর্যন্ত হিন্দিতে বলুন।’ বন্ধুটি কিঞ্চিৎ চিন্তা করে নিয়ে, সংখ্যাগুলিকে হিন্দিত্ব দেওয়ার জন্য ‘ষ’ এবং ‘স’ এই দুটি বর্ণকে ‘ছ’ করে অর্থাৎ ষাট, একষট্টি, বাষট্টির জায়গায় ছাট, একছট্টি, বাছট্টি করে বলে গেলেন।

নিরুত্তাপ পরীক্ষক ছত্তুর পৌঁছানোর পরে থামালেন, তারপর বললেন, ‘এবার বাংলায় বলুন।’ ‘ষ’ বা ‘স’ বদল করে দিলে বাংলায় যে ব্যাপারটি একই এবং সেটা হিন্দি নয় সেটা বুঝতে বন্ধুবরের এক সেকেন্ড লাগল। তিনি ‘বহুৎ শুকরিয়া’ বলে বিদায় দিলেন।

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%