অচলার প্রেম

তারাপদ রায়

এবারের নিবন্ধের নাম হওয়া উচিত ছিল ‘আবার পরকীয়া’ কিংবা ‘পরকীয়ার পরে’ অথবা অনুরূপ কিছু। এবারে আমাদের বিষয়বস্তু পরকীয়া প্রেম বা ব্যভিচার। জটিল বিষয়ের পুনরাবৃত্তি করতে হচ্ছে, তাই নামটাও জটিল হল।

আগে একটা কথা পরিষ্কার করে নিই। সব পরকীয়া ভালবাসাই কিন্তু ব্যভিচার নয়। পরকীয়া প্রেম অনেক সময়েই দূর থেকে, সে অধরা, অছোঁয়া নিতান্তই নিরামিষ। সত্যজিৎ রায়ের পিকুর মা অথবা লেডি চ্যাটারলির মতো নয়। নিরামিষ পরকীয়া প্রেম, যা কামগন্ধহীন, যার তুলনা শুধু নিকষিত হেম; সেই স্বপ্নময় ভালবাসা পৃথিবীর সমস্ত রোমান্টিক গল্প-উপন্যাস, মধুর কবিতা এবং সোনালি গানের মূল বিষয়বস্তু।

আমরা মোটা আলোচনায় যাচ্ছি না। বিষয়টি জটিল, আগে সরল বিলিতি গল্প বলে নিই।

প্যারিস শহরের এক রেস্তোরাঁয় বসে সকালে দুই বন্ধু খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছে। হঠাৎ এক বন্ধুর চোখ খবরের কাগজের এক জায়গায় পড়তে সে আঁতকিয়ে উঠল, সে অন্য বন্ধুকে দেখাল তারপর পড়ে শোনাল। ঘটনাটি সামান্য নয়, মাদাম দুভালের স্বামী মঁশিয়ে দুভাল গতকাল রাতে অতর্কিতে বাড়ি ফিরে এসে তাঁর স্ত্রীকে ঘরের মধ্যে এক অপরিচিত লোকের সঙ্গে দেখতে পান। মঁশিয়ে দুভাল কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন। কিছুদিন পরে ফেরার কথা ছিল তাই হয়তো দুভাল-পত্নীর এই অসতর্কতা।

সে যা হোক, দুভালসাহেব বাড়ি ফিরে সেই হতভাগ্য প্রেমিককে দড়ি দিয়ে জানলার গরাদের সঙ্গে বাঁধেন। তারপর নির্মমভাবে একঘণ্টা চাবুক মারেন এবং অবশেষে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে প্যারিস শহরের শীতের বরফজমা, কনকনে ঠান্ডায় রাস্তায় লাথি মেরে বাড়ির মধ্য থেকে বের করে দেন। পুলিশের গাড়ি দুর্ভাগ্যকে উদ্ধার করে রাস্তা থেকে তুলে অ্যামবুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। যে বন্ধুটি খবরের কাগজটি অন্য বন্ধুকে পড়ে শোনাচ্ছিল, সে বলল, ‘কী সাংঘাতিক। সামান্য অবৈধ প্রেমের জন্য এত লাঞ্ছনা ! কী সাংঘাতিক ব্যাপার।’ যে শুনছিল সেই দ্বিতীয় বন্ধুটি খবরটা শুনে অনেকক্ষণ গুম হয়ে থেকে বলল, ‘এর চেয়ে আরও সাংঘাতিক হতে পারত।’

প্রথম বন্ধু বিস্মিত, ‘এর থেকে আর কী সাংঘাতিক হবে।’ দ্বিতীয় বন্ধুটি বলল, ‘কাল না হয়ে পরশুদিন হলেই আরও সাংঘাতিক হত। পরশুদিন রাতে যে আমি ছিলাম দুভালমেমের বাড়িতে, সেদিন যদি দুভাল ফিরত !’

দ্বিতীয় কথিকাটি বিপরীতমুখী। আগের গল্পের স্বামী মারমুখী। আর এ গল্পে ভীরু, ভালমানুষ স্বামী তাদের একজন যারা বউকে দখলে রাখতে পারে না, সাহেবরা যাদের শিং গজিয়েছে বলে উপহাস করে।

এক ব্যক্তির অফিসে খুব ক্লান্ত লাগছে। অথচ অফিস ছুটি হতে এখনও তিন-চার ঘণ্টা বাকি। এখন ভরদুপুর। তার সাহসের অভাব, অফিস থেকে পালাতে ভরসা করছে না। তার সহকর্মী তাকে বলল, ‘আরে, ভয়ের কী আছে ? আজ তো বড়সাহেব অফিসে নেই। খুব সাজগোজ করে, ভুরভুরে আতর মেখে বেরিয়েছে। কোথাও ফুর্তি করতে গেছে, সহজে ফিরবে না। তুমি বাড়ি চলে যাও, কেউ তোমাকে ধরবে না।’

ক্লান্ত কর্মচারীটি সংশয়াকুল চিত্তে গৃহপানে রওনা হল। তার বাড়ি কাছেই। পনেরো মিনিটের মধ্যে দেখা গেল সে পাগলের মতো ছুটতে ছুটতে অফিসে ফিরে আসছে। সে ফিরে এসে হাঁপাতে লাগল। একটু বিশ্রাম নেয়ার পরে তার পূর্ব পরামর্শদাতা তাকে জিজ্ঞাসা করল, ‘তুমি এমন ভয় পেয়ে ফিরে এলে কেন ?’

কর্মচারীটি বলল, ‘তোমার পরামর্শ শুনে আজ আমি ঘোর বিপদে পড়েছিলাম।’

‘কী বিপদ ?’ কিছুই বুঝতে পারছে না পূর্ব পরামর্শদাতা।

‘কী বিপদ ?’অফিস কেটে চলে যাওয়া বন্ধুটি ব্যাখ্যা করে বলল, ‘চাকরি যেতে বসেছিল। আজ চাকরি খোয়াতাম। বড় সাহেবের কাছে অল্পের জন্য ধরা পড়িনি যে অফিস পালিয়েছিলাম।’

পরামর্শদাতা পুনরায় প্রশ্ন করল, ‘তার মানে ?’

বন্ধুটি বললে, ‘তার মানে ?’ বাড়ি ফিরে শোয়ার ঘরে ঢুকতে যাচ্ছি, হঠাৎ শুনি বউ কার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে। জানলার ফাঁক দিয়ে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখি বড়সাহেব আমার বিছানায় শুয়ে। ভাগ্যিস হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাইনি। তা হলেই ধরা পড়ে যেতাম। অফিস পালানো ধরতে পারলে সাহেব নিশ্চয়ই আমাকে বরখাস্ত করত। সেই ভয়েই তো এক ছুটে ফিরে এলাম অফিসে৷’

‘মানুষেরা যাকে বীরত্ব বলে, ঈশ্বর যাকে ব্যভিচার বলেন,’ লর্ড বায়রন ডন জুয়ানে লিখেছিলেন, ‘সেটা খুব বেশি সেই সব অঞ্চলে যেখানে আবহাওয়া উষ্ণ।’

উষ্ণ আবহাওয়ার ঘাড়ে দোষ চাপিয়ে ভাল করেননি বায়রন, বরং আমাদের প্রাচ্যদেশীয়দের মনে হয় বায়রন সাহেবের শীতল শ্বেতাঙ্গ দেশগুলিতেই চিরদিন ব্যভিচার প্রবল ছিল এবং এখনও আছে।

বায়রন সাহেবের বেশ কিছুকাল আগে উইলিয়াম শেক্সপিয়ার নামে এক নাট্যকার অত্যন্ত অনাসক্তভাবে পরকীয়া সম্পর্কে দু’-চার হাজার কথা লিখেছিলেন। শেক্সপিয়ারের মতো হৃদয়সন্ধানী মানুষকে অনাসক্ত বলছি এ কারণে যে তিনি নিজের সঙ্গে নিজেরই বিরোধ ঘটিয়েছেন।

‘বিনা কারণে বাড়াবাড়ি’ অর্থাৎ ‘মার্চ এডু (কিংবা এ্যডু অথবা অ্যাডু বা অ্যাডু) অ্যাবাউট নাথিং’ নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে নাট্যকার মহিলাদের দীর্ঘনিশ্বাস ফেলতে মানা করেছেন, ‘কারণ পুরুষেরা চিরদিনের প্রতারক, তাদের এক পা সাগরে আরেক পা তটভূমিতে, পুরুষেরা কোনওদিন কোনও একটা কিছুতে স্থির নয়।’

চমৎকার ! চার শতাব্দী পরের এক অস্থিরচিত্ত পুরুষমানুষ হিসেবে এ না হয় মেনে নেওয়া গেল। কিন্তু সেই মুহূর্তেই মহাকবির আটাশিতম সনেটের হিরের মতো উজ্জ্বল দুটি পঙ্‌ক্তি মনে পড়ছে। ‘আমার প্রেমিকা শপথ করেছে সবটাই তাঁর খাঁটি, বিশ্বাস করি; যদি জেনেছি মিথ্যাও বলে সে।’

ব্যর্থ অনুবাদে উইলিয়াম শেক্সপিয়ারের এতবড় সর্বনাশ এর আগে কেউ করেনি। অধিক মূর্খতা প্রকাশ করে লাভ নেই। বরং সরাসরি মাতৃভাষায় যাই।

মাতৃভাষা এবং শরৎচন্দ্র এবং এই নিবন্ধের শিরোনামায় চলে আসি৷ ‘অচলার প্রেম’ নামক একটি সত্য ঘটনামূলক কাহিনী দিয়ে পরকীয়ার আলোচনা পরবর্তী সংখ্যার দিকে টেনে নিয়ে যাচ্ছি।

এই গল্প এক প্রৌঢ় বাংলার অধ্যাপককে নিয়ে। তিনি একান্ত সরল এবং নীতিপরায়ণ। তিনি তাঁর ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো দেখেন, তাদের নিত্যশুভার্থী।

তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের সিলেবাসে শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ পাঠ্য ছিল। আমার নিজের পাঠ্যবিষয় অন্য থাকলেও গল্পটা আমি শুনেছিলাম বাংলার ছাত্রদের, বিশেষ করে কবি দেবতোষ বসুর কাছ থেকে।

ওই প্রৌঢ় অধ্যাপকই ছিলেন বাংলা বিভাগের প্রধান। তিনি নিজেই দায়িত্ব নিয়েছিলেন ‘গৃহদাহ’ পড়ানোর।

প্রধান অধ্যাপক মহোদয় একবারও চিন্তা করে দেখেননি তাঁর নিরীহ এবং গোবেচারা দর্শন ছাত্রছাত্রীরা প্রায় প্রত্যেকেই এমন সব বিষয় জানে, এমন সব বিষয় পড়েছে যার কাছে সনাতনপন্থী শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ নিতান্তই শিশুশিক্ষা কিংবা বর্ণপরিচয় প্রথমভাগ।

অধ্যাপক মহোদয় ‘গৃহদাহ’ নিজের হাতে রাখলেন, কিন্তু কিছুতেই পড়াচ্ছেন না। তখন অনার্স দু’বছরের। তাঁর চিন্তা যে দু’বছরে ছেলেমেয়েগুলোর একটু বয়স বাড়বে, তারা একটু পরিণত হবে, তখন গৃহদাহের গূঢ় তত্ত্ব তাদের বোঝানো যাবে।

ফলে অনার্সের টেস্ট পরীক্ষা পর্যন্ত ‘গৃহদাহ’ পড়ানো হল না। তখনও প্রধান অধ্যাপকের যথেষ্ট মনোবল তৈরি হয়নি বইটি পড়ানোর মতো। তিনি মাঝেমধ্যে ছেলেমেয়েদের দিকে তাকান আর মনে মনে অঙ্ক কযেন ছেলেমেয়েরা ‘গৃহদাহ’ পাঠের যোগ্য হল কি না। অবশেষে ছাত্রছাত্রীরাই তাঁকে চেপে ধরল, ‘স্যার, আমাদের আর কবে ‘গৃহদাহ’ পড়ানো হবে ?’ তখন অধ্যাপক টেস্ট পরীক্ষার পরে একদিন স্পেশ্যাল ক্লাসের বন্দোবস্ত করলেন শুধু শরৎচন্দ্রের ওই উপন্যাসটি পড়ানোর জন্য।

স্পেশাল ক্লাসের আরম্ভ হওয়ার কথা ছিল বেলা এগারোটায়। অধ্যাপক খুবই সময় সচেতন কিন্তু সেদিন প্রায় পৌনে বারোটা পর্যন্ত তাঁর দেখা নেই। ছাত্রছাত্রীরা যখন অধীর হয়ে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে দেখা গেল গেট দিয়ে তিন ঢুকছেন। কিন্তু এ কোন তিনি ? যেন তাঁর গুরুদশা হয়েছে। একগাল না-কামানো দাড়ি, লাল চোখ, এলোমেলো চুল, ময়লা পাঞ্জাবি গায়ে, তাঁকে দেখে সবাই অবাক হয়ে গেল। তিনি গুম হয়ে ক্লাসে এসে ঢুকলেন, কারও মুখের দিকে তাকাতে পারছেন না। মিনিট পাঁচেক থম মেরে বসে থেকে তিনি বাষ্পাকুল কণ্ঠে বললেন, ‘না আমি পারলাম না। আমার পক্ষে সম্ভব নয় এ কাহিনী তোমাদের পড়ানোর’, বলতে বলতে তিনি দ্রুত পদে ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন, শেষ মুহূর্তে দরজায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে বললেন, ‘কিছুই বলতে পারলাম না, শুধু একটা কথা বলে যাচ্ছি তোমাদের। মনে রেখো অচলার প্রেম পবিত্র ছিল না, পবিত্র ছিল না।’

সকল অধ্যায়
১.
চুরিবিদ্যা
২.
নৈশকাহিনী
৩.
কালীঘাটের পাখা
৪.
ডাকাতের হাতে
৫.
পদ্মাসন
৬.
শিশুশিক্ষা (১)
৭.
ঘুম (১)
৮.
পাগলের কাণ্ডজ্ঞান
৯.
পদবি ও নাম
১০.
ছারপোকার এপিটাফ
১১.
ভাগ্যফল
১২.
বিশেষজ্ঞ
১৩.
ছাতা
১৪.
র‍্যাডিস উইথ মোলাসেস
১৫.
ঘড়ি
১৬.
দরজি
১৭.
সংখ্যাতত্ত্ব
১৮.
মাতালের কাণ্ডজ্ঞান
১৯.
ভূতের কাণ্ডজ্ঞান
২০.
বানরের কাণ্ডজ্ঞান
২১.
কিঙ্কর-কিঙ্করী
২২.
ডাক্তার-ডাক্তার
২৩.
দাঁত
২৪.
টেলিফোন
২৫.
আমি কীরকমভাবে
২৬.
মন মোর মেঘের সঙ্গী
২৭.
ভ্রমণকাহিনী (১)
২৮.
প্রসূতি সদন
২৯.
নিজের ওজন নিজে বুঝুন
৩০.
জীবজন্তুর কথা
৩১.
গোরু (১)
৩২.
প্রিয়তমাসু
৩৩.
অভিনয় নয়
৩৪.
ইঁদুর ও মদিরা
৩৫.
টর্চলাইট
৩৬.
রং
৩৭.
লিফট
৩৮.
মদমত্ত
৩৯.
সুচিকিৎসা
৪০.
অচলার প্রেম
৪১.
শেষ পরকীয়া
৪২.
তালা
৪৩.
কুকুর-কুকুর
৪৪.
গোপাল ভাঁড়
৪৫.
জগৎপারাবারের তীরে
৪৬.
হিন্দি
৪৭.
রেফ্রিজারেটর
৪৮.
কৃষ্ণকান্ত এবং…
৪৯.
মাতাল রহস্য
৫০.
আবার মনে মনে
৫১.
শেষের সেদিন
৫২.
ভবসিন্ধু
৫৩.
রবীন্দ্রনাথ
৫৪.
…বাচ্চা
৫৫.
কুকুর কুণ্ডলী
৫৬.
হে মাতাল, অমোঘ মাতাল
৫৭.
শিশুপাল
৫৮.
ভোজনালয়
৫৯.
বাড়ি ভাড়া
৬০.
হায় ছবি
৬১.
জীবনবিমা
৬২.
কোন বাণিজ্যে
৬৩.
ডাক্তারের হাতে
৬৪.
অঘটন আজও ঘটে
৬৫.
সুপরামর্শ
৬৬.
পুলিশ
৬৭.
ফাঁদ পাতা ভুবনে
৬৮.
ধরা পড়েছে দু’জনে
৬৯.
রুপোলি পর্দার অন্তরালে
৭০.
পিয়ো হে পিয়ো
৭১.
ও চাঁদা চোখের জলে
৭২.
দামদর
৭৩.
মিথ্যা কথা
৭৪.
কে কোথা ধরা পড়ে
৭৫.
সময়
৭৬.
হায় কবি, তুমি শুধু কবি
৭৭.
রোগীর বন্ধু
৭৮.
রসুন
৭৯.
রসিকতা
৮০.
স্বর্গ
৮১.
দুর্ঘটনার আগে ও পরে
৮২.
পণ্ডিত
৮৩.
সমস্যা
৮৪.
স্বেচ্ছাসেবক
৮৫.
বক্তা ও বক্তৃতা
৮৬.
আবার বক্তৃতা
৮৭.
কলিংবেল
৮৮.
ঈশ্বর সমীপে
৮৯.
জীব জগতের আজব কথা
৯০.
তামাক
৯১.
আবার তামাক
৯২.
রোগী কাহিনী
৯৩.
নরখাদকের কাহিনী
৯৪.
আয় শীত, যায় শীত
৯৫.
ঘটি-বাঙাল
৯৬.
চিড়িয়াখানায়
৯৭.
সমান-সমান
৯৮.
স্মৃতির খেয়া
৯৯.
অচলপত্র
১০০.
সচিত্র ভারত
১০১.
রাম ও রামকৃষ্ণ
১০২.
কৃষ্ণ ও রামকৃষ্ণ
১০৩.
স্বপ্ন ও রমণী
১০৪.
অবাঞ্ছিত আতিশয্য
১০৫.
যা দেবী সর্বভূতেষু
১০৬.
মরণ রে
১০৭.
ধৈর্যের পরীক্ষা
১০৮.
ভুল (১)
১০৯.
গল্পের গোরু
১১০.
কাজের মেয়ে
১১১.
বইমেলা
১১২.
স্ত্রী
১১৩.
প্রথম কোকিল
১১৪.
দ্বিতীয় কোকিল
১১৫.
তৃতীয় কোকিল
১১৬.
অমল ধবল পালে
১১৭.
স্বামী-স্ত্রী ইত্যাদি
১১৮.
চিকিৎসা
১১৯.
ভূত ও রিপোর্টার
১২০.
হাঁচির গল্প
১২১.
ভাষা-ভাষা
১২২.
বালুকা ডাকিনী
১২৩.
ফুটবল
১২৪.
প্রশ্নোত্তর
১২৫.
অসম্ভব
১২৬.
রসিকতার উৎস সন্ধানে
১২৭.
ডাক্তারবাবু নমস্কার
১২৮.
আত্মনেপদী
১২৯.
ভাগলপুরের পাঞ্জাবি
১৩০.
পুজোর বাজার
১৩১.
অপমান
১৩২.
জীবজন্তু (১)
১৩৩.
পুজোর ছুটি
১৩৪.
ক্রিমিনাল
১৩৫.
রবিবারের মহাভারত
১৩৬.
আইনের আঙিনায়
১৩৭.
বুদ্ধি
১৩৮.
শাশুড়ি
১৩৯.
দেয়া-নেয়া
১৪০.
হে হিসাব
১৪১.
মাছ (১)
১৪২.
কুসংস্কার
১৪৩.
জুয়া (১)
১৪৪.
এসো বসি আহারে
১৪৫.
শুভ নববর্ষ
১৪৬.
রমণী সমাজে
১৪৭.
স্বপ্ন
১৪৮.
কলকাতা তিনহাজার তিনশো
১৪৯.
আবার বইমেলা
১৫০.
এক সর্দারের গল্প (১)
১৫১.
এক সর্দারের গল্প (২)
১৫২.
এক সর্দারের গল্প (৩)
১৫৩.
জল
১৫৪.
শ্রীরামকৃষ্ণ বলেছেন
১৫৫.
গাধা
১৫৬.
হাওয়াই
১৫৭.
সুনন্দর জার্নাল
১৫৮.
সরস কলকাতা
১৫৯.
সরস কবিতা
১৬০.
স্টুপিডেস্ট
১৬১.
অবনী, বাড়ি আছো?
১৬২.
জুয়া (২)
১৬৩.
সময়ের হিসেব
১৬৪.
কেনাকাটা: জুতো
১৬৫.
ভেজা চপ্পল
১৬৬.
জয়বাবা শান্তিনাথ
১৬৭.
টেলিফোন
১৬৮.
পরিশেষে
১৬৯.
জনগণের জোক!
১৭০.
মকারান্ত
১৭১.
কয়েকটি প্রশ্ন
১৭২.
খাওয়া-দাওয়া
১৭৩.
বলাবাহুল্য
১৭৪.
শরৎচন্দ্র এবং রসিকতা
১৭৫.
পৃথিবী
১৭৬.
সুখের লাগিয়া
১৭৭.
অন্দর মহলে
১৭৮.
জোক বুক
১৭৯.
সান্টা, বান্টা
১৮০.
সরল শৈশব
১৮১.
কথা বলার বিপদ
১৮২.
সিগারেট
১৮৩.
পাটিগণিত
১৮৪.
গ্রন্থবার্তা
১৮৫.
প্রেমিক-প্রেমিকা
১৮৬.
ডাক্তারবাবু
১৮৭.
বধূমাতা
১৮৮.
কেনাবেচা
১৮৯.
বালিশ
১৯০.
আপ রুচি খানা
১৯১.
কাণ্ডজ্ঞান
১৯২.
দুর্ঘটনা
১৯৩.
বিজনের রক্তমাংস
১৯৪.
বিলিতি বিয়ার-পাব
১৯৫.
রাজনীতি
১৯৬.
চপলতা
১৯৭.
বাগ্বিধি
১৯৮.
মশা ও লবণহ্রদ
১৯৯.
যদ্দৃষ্টং
২০০.
বয়েস বাড়ছে
২০১.
ধানাই-পানাই
২০২.
আমপাতা জোড়া-জোড়া
২০৩.
ভ্রমণকাহিনী (২)
২০৪.
হাস্যকবি সম্মেলন
২০৫.
মুড়ি-মিছরি
২০৬.
গণ্ডারের দুধ
২০৭.
তৈজসপত্র
২০৮.
পুলিশ
২০৯.
গোরু
২১০.
অণুনাটিকা
২১১.
যদিদং হৃদয়ং
২১২.
এমন বাদল দিনে
২১৩.
ফাঁসি
২১৪.
লেপ
২১৫.
ব্যাটবল
২১৬.
স্বপ্ন
২১৭.
বড়দিন
২১৮.
ধনীরাম
২১৯.
ব্যাঙ্ক
২২০.
জাহান্নাম
২২১.
ইতিহাস
২২২.
লুঙ্গি
২২৩.
সেই বই
২২৪.
ধ্বংসের মুখোমুখি
২২৫.
ফুরসতনামা
২২৬.
পোড়া বই
২২৭.
বার্তাকু ভক্ষণ বিল
২২৮.
অ্যালেন গিনসবার্গ
২২৯.
প্যাঁচ
২৩০.
শিশুশিক্ষা (২)
২৩১.
লেখাপড়া
২৩২.
ডেটলাইন শান্তিনিকেতন
২৩৩.
যেভাবে গল্প তৈরি হয়
২৩৪.
হায় ভীরু প্রেম
২৩৫.
মাতালের গল্প
২৩৬.
মনের কথা
২৩৭.
চিনা-অচিনা
২৩৮.
কয়েকটি অবিশ্বাস্য রসিকতা
২৩৯.
মনের চিকিৎসা
২৪০.
কান্তকবি
২৪১.
জ্যোতিষী
২৪২.
আবার জ্যোতিষী
২৪৩.
পথের ভিখিরি
২৪৪.
গুরু-শিষ্য সংবাদ
২৪৫.
ভুলোমন স্বামী
২৪৬.
বই চুরি
২৪৭.
ফিলমি-ফিলমি
২৪৮.
চার্চিল
২৪৯.
পঞ্জিকা
২৫০.
নিমন্ত্রণ
২৫১.
মাছ (২)
২৫২.
জানোয়ার
২৫৩.
তুমি যে আমার
২৫৪.
সৈয়দ মুজতবা আলি
২৫৫.
ধারদেনা
২৫৬.
শিবরাম চক্রবর্তী
২৫৭.
যাচ্ছেতাই লেখা লিখছি
২৫৮.
দুর্বৃত্তের শাসানি
২৫৯.
নিজের কোট খুলতে পারে না
২৬০.
ভোজসভা শেষে বক্তৃতা
২৬১.
শুধু পাঠিকারা চিঠি লেখে
২৬২.
পাসপোর্ট ফোটোর মতো
২৬৩.
আগে পাঁচ ডলারে, এখন?
২৬৪.
এত বুড়ো হব নাকো
২৬৫.
অপ্রত্যাশিত
২৬৬.
গরমের পাখা মাঘ মাসে
২৬৭.
বাংলায় কেন হয় না
২৬৮.
মধ্যযুগ
২৬৯.
শিলিগুড়ি
২৭০.
সেদিন বেঙ্গল ক্লাবে
২৭১.
বেয়ারা
২৭২.
এত কঠিন অঙ্ক
২৭৩.
বাড়িওয়ালা
২৭৪.
সুনীলের সঙ্গে
২৭৫.
পুলিশ এবং রবীন্দ্রসংগীত
২৭৬.
দিশি-বিলিতি পুলিশের বৃত্তান্ত
২৭৭.
রসলক্ষ্মীর সাধনা
২৭৮.
জানলা পড়ল মাথায়
২৭৯.
সেদিনের চুম্বনের পরে
২৮০.
হাসির উপন্যাস
২৮১.
ভুল (২)
২৮২.
মহিলা কবিরা
২৮৩.
পুরনো কলকাতা
২৮৪.
প্রথমেই পঞ্চম সংস্করণ
২৮৫.
ঘুষ
২৮৬.
আইনমাফিক
২৮৭.
বাঁকা কথা
২৮৮.
শিশু বিষয়ে
২৮৯.
শব্দকল্পদ্রুম
২৯০.
জামাইষষ্ঠী
২৯১.
আইরিশ রসিকতা
২৯২.
পূজা ও রমণী
২৯৩.
প্রতিযোগিতা
২৯৪.
টকটক গন্ধ
২৯৫.
যানবাহন
২৯৬.
রস ও রমণী
২৯৭.
অনুভব অথবা ভাল লাগা
২৯৮.
রেডিয়ো
২৯৯.
রিকশা
৩০০.
পরিবার পরিকল্পনা
৩০১.
মহিলা মহল
৩০২.
লালিমা পাল স্মরণে
৩০৩.
বোকার মা
৩০৪.
স্থূল ও অস্থূল
৩০৫.
দম্পতি, দম্পতী
৩০৬.
সাদা রাস্তা কালো বাড়ি
৩০৭.
লক্ষপতি
৩০৮.
গল্পের গতি
৩০৯.
পাকিস্তান
৩১০.
ইঁদুর
৩১১.
এ হর্স ফর মাই কিংডম
৩১২.
হায় ছবি, তুমি শুধু ছবি
৩১৩.
প্রজাপতয়ে
৩১৪.
একটি উড়ো কাহিনী
৩১৫.
সময়জ্ঞান
৩১৬.
আমাদের কলের গান
৩১৭.
থানা পুলিশ
৩১৮.
ভ্রমণকাহিনী (৩)
৩১৯.
বয়স বাড়ছে
৩২০.
ভুল, ভূল
৩২১.
জীবজন্তু
৩২২.
ব্যবসা-বাণিজ্য
৩২৩.
বিজ্ঞাপন
৩২৪.
কবিতার ভাল-খারাপ
৩২৫.
জোচ্চোর
৩২৬.
বলাই বাহুল্য
৩২৭.
গোলমাল
৩২৮.
সিনেমা হল
৩২৯.
বাসাবাড়ি
৩৩০.
তবুও মাতাল
৩৩১.
ঢাকঢাক-গুড়গুড়
৩৩২.
জলাঞ্জলি
৩৩৩.
টাকাপয়সা
৩৩৪.
ঘুম (২)
৩৩৫.
ওগো বধূ সুন্দরী
৩৩৬.
প্রবাসে দৈবের বশে
৩৩৭.
তিন পুলিশের গল্প
৩৩৮.
দুই শ্রাদ্ধের গল্প
৩৩৯.
দুই বাঘের গল্প
৩৪০.
ঢাকাই রসিকতা
৩৪১.
ওয়ার্ক কালচার
৩৪২.
আমি কবি হয়েছিলাম গায়ের জোরে
৩৪৩.
যাহা পাই, তাহা চাই না
৩৪৪.
পথে পথে কবিতা
৩৪৫.
হাং সাং টাঙ্গাইল
৩৪৬.
পত্রের উত্তর
৩৪৭.
আবার উত্তর
৩৪৮.
বিদূষক
৩৪৯.
মশা
৩৫০.
খাদ্য সমস্যা
৩৫১.
বউ কথা কও
৩৫২.
শেফালি
৩৫৩.
ভালবাসার সন্ধানে
৩৫৪.
স্বর্গ যদি কোথাও থাকে
৩৫৫.
তারি লাগি যত
৩৫৬.
জাহাজ
৩৫৭.
স্ত্রী রত্ন
৩৫৮.
আদ্যনারায়ণ
৩৫৯.
আমার ভাগ্য
৩৬০.
পরোপকার
৩৬১.
অফিস
৩৬২.
ভদ্রলোক
৩৬৩.
কাকের মাংস
৩৬৪.
স্বর্গ নরক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%