মায়া

রবীন্দ্রনাথ ঠাকুর

বৃথা এ বিড়ম্বনা! কিসের লাগিয়া এতই তিয়াষ, কেন এত যন্ত্রণা! ছায়ার মতন ভেসে চলে যায় দরশন পরশন— এই যদি পাই এই ভুলে যাই, তৃপ্তি না মানে মন। কত বার আসে, কত বার ভাসে, মিশে যায় কত বার— পেলেও যেমন না পেলে তেমন শুধু থাকে হাহাকার। সন্ধ্যাপবনে কুঞ্জভবনে নির্জন নদীতীরে ছায়ার মতন হৃদয়বেদন ছায়ার লাগিয়া ফিরে। কত দেখাশোনা কত আনাগোনা চারি দিকে অবিরত, শুধু তারি মাঝে একটি কে আছে তারি তরে ব্যথা কত! চিরদিন ধ’রে এমনি চলিছে, যুগ-যুগ গেছে চ’লে! মানবের মেলা করে গেছে খেলা এই ধরণীর কোলে! এই ছায়া লাগি কত নিশি জাগি কাঁদায়েছে কাঁদিয়াছে— মহাসুখ মানি প্রিয়তনুখানি বাহুপাশে বাঁধিয়াছে! নিশিদিন কত ভেবেছে সতত নিয়ে কার হাসিকথা! কোথা তারা আজ, সুখ দুখ লাজ, কোথা তাহাদের ব্যথা? কোথা সেদিনের অতুলরূপসী হৃদরপ্রেয়সীচয়? নিখিলের প্রাণে ছিল যে জাগিয়া, আজ সে স্বপনও নয়! ছিল সে নয়নে অধরের কোণে জীবন মরণ কত— বিকচ সরস তনুর পরশ কোমল প্রেমের মতো। এত সুখ দুখ তীব্র কামনা জাগরণ হাহুতাশ যে রূপজ্যোতিরে সদা ছিল ঘিরে কোথা তার ইতিহাস? যমুনার ঢেউ সন্ধ্যারঙিন মেঘখানি ভালোবাসে— এও চলে যায়, সেও চলে যায়, অদৃষ্ট বসে হাসে।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%