ভুল-ভাঙা

রবীন্দ্রনাথ ঠাকুর

বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর। মালা ছিল, তার ফুলগুলি গেছে, রয়েছে ডোর। নেই আর সেই চুপি-চুপি চাওয়া, ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া— চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে প্রেমের ঘোর। বাহুলতা শুধু বন্ধনপাশ বাহুতে মোর। হাসিটুকু আর পড়ে না তো ধরা অধরকোণে, আপনারে আর চাহ না লুকাতে আপন মনে। স্বর শুনে আর উতলা হৃদয় উথলি উঠে না সারা দেহময়, গান শুনে আর ভাসে না নয়নে নয়নলোর। আঁখিজলরেখা ঢাকিতে চাহে না শরম চোর। বসন্ত নাহি এ ধরায় আর আগের মতো, জ্যোৎস্নাযামিনী যৌবনহারা জীবনহত। আর বুঝি কেহ বাজায় না বীণা, কে জানে কাননে ফুল ফোটে কি না— কে জানে সে ফুল তোলে কি না কেউ ভরি আঁচোর। কে জানে সে ফুলে মালা গাঁথে কি না সারা প্রহর। বাঁশি বেজেছিল, ধরা দিনু যেই থামিল বাঁশি— এখন কেবল চরণে শিকল কঠিন ফাঁসি। মধু নিশা গেছে, স্মৃতি তারি আজ মর্মে মর্মে হানিতেছে লাজ— সুখ গেছে, আছে সুখের ছলনা হৃদয়ে তোর। প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ মিছে আদর। কতই না জানি জেগেছ রজনী করুণ দুখে, সদয় নয়নে চেয়েছ আমার মলিন মুখে। পরদুখভার সহে নাকো আর, লতায়ে পড়িছে দেহ সুকুমার— তবু আসি আমি পাষাণহৃদয় বড়ো কঠোর। ঘুমাও, ঘুমাও, আঁখি ঢুলে আসে ঘুমে কাতর।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%