একাল ও সেকাল

রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষা এলায়েছে তার মেঘময় বেণী। গাঢ় ছায়া সারাদিন, মধ্যাহ্ন তপনহীন, দেখায় শ্যামলতর শ্যাম বনশ্রেণী। আজিকে এমন দিনে শুধু পড়ে মনে সেই দিবা-অভিসার পাগলিনী রাধিকার, না জানি সে কবেকার দূর বৃন্দাবনে। সেদিনও এমনি বায়ু রহিয়া রহিয়া। এমনি অশ্রান্ত বৃষ্টি, তড়িৎচকিত দৃষ্টি, এমনি কাতর হায় রমণীর হিয়া। বিরহিণী মর্মে-মরা মেঘমন্দ্র স্বরে। নয়নে নিমেষ নাহি, গগনে রহিত চাহি, আঁকিত প্রাণের আশা জলদের স্তরে। চাহিত পথিকবধূ শূন্য পথপানে। মল্লার গাহিত কারা, ঝরিত বরষাধারা, নিতান্ত বাজিত গিয়া কাতর পরানে। যক্ষনারী বীণা কোলে ভূমিতে বিলীন; বক্ষে পড়ে রুক্ষ কেশ, অযত্নশিথিল বেশ, সেদিনও এমনিতরো অন্ধকার দিন। সেই কদম্বের মূল, যমুনার তীর, সেই সে শিখীর নৃত্য এখনো হরিছে চিত্ত— ফেলিছে বিরহ-ছায়া শ্রাবণতিমির। আজও আছে বৃন্দাবন মানবের মনে। শরতের পূর্ণিমায় শ্রাবণের বরিষায় উঠে বিরহের গাথা বনে উপবনে। এখনো সে বাঁশি বাজে যমুনার তীরে। এখনো প্রেমের খেলা সারা নিশি, সারা বেলা, এখনো কাঁদিছে রাধা হৃদয়কুটিরে।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%