প্রকৃতির প্রতি

রবীন্দ্রনাথ ঠাকুর

শত শত প্রেমপাশে টানিয়া হৃদয় একি খেলা তোর? ক্ষুদ্র এ কোমল প্রাণ, ইহারে বাঁধিতে কেন এত ডোর? ঘুরে ফিরে পলে পলে ভালোবাসা নিস ছলে, ভালো না বাসিতে চাস হায় মনচোর। হৃদয় কোথায় তোর খুঁজিয়া বেড়াই নিষ্ঠুরা প্রকৃতি! এত ফুল, এত আলো, এত গন্ধ গান, কোথায় পিরিতি! আপন রূপের রাশে আপনি লুকায়ে হাসে, আমরা কাঁদিয়া মরি এ কেমন রীতি! শূন্যক্ষেত্রে নিশিদিন আপনার মনে কৌতুকের খেলা। বুঝিতে পারি নে তোর কারে ভালোবাসা কারে অবহেলা। প্রভাতে যাহার’পর বড়ো স্নেহ সমাদর, বিস্মৃত সে ধূলিতলে সেই সন্ধ্যাবেলা। তবু তোরে ভালোবাসি, পারি নে ভুলিতে অয়ি মায়াবিনী। স্নেহহীন আলিঙ্গন জাগায় হৃদয়ে সহস্র রাগিণী। এই সুখে দুঃখে শোকে বেঁচে আছি দিবালোকে, নাহি চাহি হিমশান্ত অনন্ত যামিনী। আধো-ঢাকা আধো-খোলা ওই তোর মুখ রহস্যনিলয় প্রেমের বেদনা আনে হৃদয়ের মাঝে, সঙ্গে আনে ভয়। বুঝিতে পারি নে তব কত ভাব নব নব, হাসিয়া কাঁদিয়া প্রাণ পরিপূর্ণ হয়। প্রাণমন পসারিয়া ধাই তোর পানে, নাহি দিস ধরা। দেখা যায় মৃদু মধু কৌতুকের হাসি, অরুণ-অধরা। যদি চাই দূরে যেতে কত ফাঁদ থাক পেতে— কত ছল, কত বল চপলা-মুখরা। আপনি নাহিক জান আপনার সীমা, রহস্য আপন। তাই, অন্ধ রজনীতে যবে সপ্তলোক নিদ্রায় মগন, চুপি চুপি কৌতূহলে দাঁড়াস আকাশতলে, জ্বালাইয়া শত লক্ষ নক্ষত্র-কিরণ। কোথাও বা বসে আছ চির-একাকিনী, চিরমৌনব্রতা। চারি দিকে সুকঠিন তৃণতরুহীন মরুনির্জনতা। রবি শশী শিরোপর উঠে যুগ-যুগান্তর চেয়ে শুধু চলে যায়, নাহি কয় কথা। কোথাও বা খেলা কর বালিকার মতো, উড়ে কেশবেশ— হাসিরাশি উচ্ছ্বসিত উৎসের মতন, নাহি লজ্জালেশ। রাখিতে পারে না প্রাণ আপনার পরিমাণ, এত কথা এত গান নাহি তার শেষ। কখনো বা হিংসাদীপ্ত উন্মাদ নয়ন নিমেষনিহত, অনাথা ধরার বক্ষে অগ্নি-অভিশাপ হানে অবিরত। কখনো বা সন্ধ্যালোকে উদাস উদার শোকে মুখে পড়ে ম্লান ছায়া করুণার মতো। তবে তো করেছ বশ এমনি করিয়া অসংখ্য পরান। যুগ-যুগান্তর ধরে রয়েছে নূতন মধূর বয়ান। সাজি শত মায়াবাসে আছ সকলেরই পাশে, তবু আপনারে কারে কর নাই দান। যত অন্ত নাহি পাই তত জাগে মনে মহা রূপরাশি। তত বেড়ে যায় প্রেম যত পাই ব্যথা, যত কাঁদি হাসি। যত তুই দূরে যাস তত প্রাণে লাগে ফাঁস, যত তোরে নাহি বুঝি তত ভালোবাসি।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%