বিচ্ছেদ

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাকুল নয়ন মোর, অস্তমান রবি, সায়াহ্ন মেঘাবনত পশ্চিম গগনে, সকলে দেখিতেছিল সেই মুখচ্ছবি— একা সে চলিতেছিল আপনার মনে। ধরণী ধরিতেছিল কোমল চরণ, বাতাস লভিতেছিল বিমল নিশ্বাস, সন্ধ্যার আলোক-আঁকা দুখানি নয়ন ভুলায়ে লইতেছিল পশ্চিম আকাশ। রবি তারে দিতেছিল আপন কিরণ, মেঘ তারে দিতেছিল স্বর্ণময় ছায়া, মুগ্ধহিয়া পথিকের উৎসুক নয়ন মুখে তার দিতেছিল প্রেমপূর্ণ মায়া। চারি দিকে শস্যরাশি চিত্রসম স্থির, প্রান্তে নীল নদীরেখা, দূর পরপারে শুভ্র চর, আরো দূরে বনের তিমির দহিতেছে অগ্নিদীপ্তি দিগন্ত-মাঝারে। দিবসের শেষ দৃষ্টি— অন্তিম মহিমা— সহসা ঘেরিল তারে কনক-আলোকে, বিষণ্ন কিরণপটে মোহিনী প্রতিমা উঠিল প্রদীপ্ত হয়ে অনিমেষ চোখে। নিমেষে ঘুরিল ধরা, ডুবিল তপন, সহসা সম্মুখে এল ঘোর অন্তরাল— নয়নের দৃষ্টি গেল, রহিল স্বপন, অনন্ত আকাশ, আর ধরণী বিশাল।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%