প্রকাশবেদনা

রবীন্দ্রনাথ ঠাকুর

আপন প্রাণের গোপন বাসনা টুটিয়া দেখাতে চাহি রে— হৃদয়বেদনা হৃদয়েই থাকে, ভাষা থেকে যায় বাহিরে। শুধু কথার উপরে কথা, নিষ্ফল ব্যাকুলতা। বুঝিতে বোঝাতে দিন চলে যায়, ব্যথা থেকে যায় ব্যথা। মর্মবেদন আপন আবেগে স্বর হয়ে কেন ফোটে না? দীর্ণ হৃদয় আপনি কেন রে বাঁশি হয়ে বেজে ওঠে না? আমি চেয়ে থাকি শুধু মুখে ক্রন্দনহারা দুখে— শিরায় শিরায় হাহাকার কেন ধ্বনিয়া উঠে না বুকে? অরণ্য যথা চিরনিশিদিন শুধু মর্মর স্বনিছে, অনন্ত কালের বিজন বিরহ সিন্ধুমাঝারে ধ্বনিছে— যদি ব্যাকুল ব্যথিত প্রাণ তেমনি গাহিত গান চিরজীবনের বাসনা তাহার হইত মূর্তিমান! তীরের মতন পিপাসিত বেগে ক্রন্দনধ্বনি ছুটিয়া হৃদয় হইতে হৃদয়ে পশিত, মর্মে রহিত ফুটিয়া। আজ মিছে এ কথার মালা, মিছে এ অশ্রু ঢালা! কিছু নেই পোড়া ধরণীমাঝারে বোঝাতে মর্মজ্বালা!
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%