সন্ধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো তুমি, অমনি সন্ধ্যার মতো হও। সুদূর পশ্চিমাচলে কনক-আকাশতলে অমনি নিস্তব্ধ চেয়ে রও। অমনি সুন্দর শান্ত অমনি করুণ কান্ত অমনি নীরব উদাসিনী, ওইমতো ধীরে ধীরে আমার জীবনতীরে বারেক দাঁড়াও একাকিনী। জগতের পরপারে নিয়ে যাও আপনারে দিবসনিশার প্রান্তদেশে। থাক্‌ হাস্য-উৎসব, না আসুক কলরব সংসারের জনহীন শেষে। এস তুমি চুপে চুপে শ্রান্তিরূপে নিদ্রারূপে, এস তুমি নয়ন-আনত। এস তুমি ম্লান হেসে দিবাদগ্ধ আয়ুশেষে মরণের আশ্বাসের মতো। আমি শুধু চেয়ে থাকি অশ্রুহীন শ্রান্ত-আঁখি, পড়ে থাকি পৃথিবীর’পরে— খুলে দাও কেশভার, ঘনস্নিগ্ধ অন্ধকার মোরে ঢেকে দিক স্তরে স্তরে। রাখো এ কপালে মম নিদ্রার আবেশ-সম হিমস্নিগ্ধ করতলখানি। বাক্যহীন স্নেহভরে অবশ দেহের’পরে অঞ্চলের প্রান্ত দাও টানি। তার পরে পলে পলে করুণার অশ্রুজলে ভরে যাক নয়নপল্লব। সেই স্তব্ধ আকুলতা গভীর বিদায়ব্যথা কায়মনে করি অনুভব।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%