আশঙ্কা

রবীন্দ্রনাথ ঠাকুর

কে জানে এ কি ভালো! আকাশ-ভরা কিরণধারা আছিল মোর তপন-তারা, আজিকে শুধু একেলা তুমি আমার আঁখি-আলো— কে জানে এ কি ভালো! কত-না শোভা, কত-না সুখ, কত-না ছিল অমিয়-মুখ, নিত্য-নব পুষ্পরাশি ফুটিত মোর দ্বারে— ক্ষুদ্র আশা ক্ষুদ্র স্নেহ মনের ছিল শতেক গেহ, আকাশ ছিল, ধরণী ছিল আমার চারি ধারে— কোথায় তারা, সকলে আজি তোমাতেই লুকালো। কে জানে এ কি ভালো! কম্পিত এ হৃদয়খানি তোমার কাছে তাই। দিবসনিশি জাগিয়া আছি, নয়নে ঘুম নাই। সকল গান সকল প্রাণ তোমারে আমি করেছি দান— তোমারে ছেড়ে বিশ্বে মোর তিলেক নাহি ঠাঁই। সকল পেয়ে তবুও যদি তৃপ্তি নাহি মেলে, তবুও যদি চলিয়া যাও আমারে পাছে ফেলে, নিমেষে সব শূন্য হবে তোমারি এই আসন ভবে, চিহ্নসম কেবল রবে মৃত্যুরেখা কালো। কে জানে এ কি ভালো!
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%