পূর্বকালে

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণমন দিয়ে ভালোবাসিয়াছে এত দিন এত লোক, এত কবি এত গেঁথেছে প্রেমের শ্লোক, তবু তুমি ভবে চিরগৌরবে ছিলে না কি একেবারে হৃদর সবার করি অধিকার! তোমা ছাড়া কেহ কারে বুঝিতে পারি নে ভালো কি বাসিতে পারে! গিয়েছে এসেছে কেঁদেছে হেসেছে ভালো তো বেসেছে তারা, আমি তত দিন কোথা ছিনু দলছাড়া? ছিনু বুঝি বসে কোন্‌ এক পাশে পথপাদপের ছায়, সৃষ্টিকালের প্রত্যুষ হতে তোমারি প্রতীক্ষায়— চেয়ে দেখি কত পথিক চলিয়া যায়। অনাদি বিরহবেদনা ভেদিয়া ফুটেছে প্রেমের সুখ যেমনি আজিকে দেখেছি তোমার মুখ। সে অসীম ব্যথা অসীম সুখের হৃদয়ে হৃদয়ে রহে, তাই তো আমার মিলনের মাঝে নয়নে সলিল বহে। এ প্রেম আমার সুখ নহে, দুখ নহে।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%