উচ্ছৃঙ্খল

রবীন্দ্রনাথ ঠাকুর

এ মুখের পানে চাহিয়া রয়েছ কেন গো অমন করে? তুমি চিনিতে নারিবে, বুঝিতে নারিবে মোরে। আমি কেঁদেছি হেসেছি, ভালো যে বেসেছি এসেছি যেতেছি সরে কী জানি কিসের ঘোরে। কোথা হতে এত বেদনা বহিয়া এসেছে পরান মম। বিধাতার এক অর্থবিহীন প্রলাপবচন-সম। প্রতিদিন যারা আছে সুখে দুখে আমি তাহাদের নই— আমি এসেছি নিমেষে, যাইব নিমেষ বই। আমি আমারে চিনি নে, তোমারে জানি নে, আমার আলয় কই! জগৎ বেড়িয়া নিয়মের পাশ, অনিয়ম শুধু আমি। বাসা বেঁধে আছে কাছে কাছে সবে, কত কাজ করে কত কলরবে, চিরকাল ধরে দিবস চলিছে দিবসের অনুগামী— শুধু আমি নিজবেগ সামালিতে নারি ছুটেছি দিবসযামী। প্রতিদিন বহে মৃদু সমীরণ, প্রতিদিন ফুটে ফুল। ঝড় শুধু আসে ক্ষণেকের তরে সৃজনের এক ভুল— দুরন্ত সাধ কাতর বেদনা ফুকারিয়া উভরায় আঁধার হইতে আঁধারে ছুটিয়া যায়। এ আবেগ নিয়ে কার কাছে যাব, নিতে কে পারিবে মোরে! কে আমারে পারে আঁকড়ি রাখিতে দুখানি বাহুর ডোরে! আমি কেবল কাতর গীত! কেহ বা শুনিয়া ঘুমায় নিশীথে, কেহ জাগে চমকিত। কত-যে বেদনা সে কেহ বোঝে না, কত-যে আকুল আশা, কত-যে তীব্র পিপাসাকাতর ভাষা। ওগো তোমরা জগৎবাসী, তোমাদের আছে বরষ বরষ দরশ-পরশ-রাশি— আমার কেবল একটি নিমেষ, তারি তরে ধেয়ে আসি। মহাসুন্দর একটি নিমেষ ফুটেছে কাননশেষে, আমি তারি পানে ধাই, ছিঁড়ে নিতে চাই, ব্যাকুল বাসনা-সংগীত গাই অসীমকালের আঁধার হইতে বাহির হইয়া এসে। শুধু একটি মুখের এক নিমেষের একটি মধুর কথা, তারি তরে বহি চিরদিবসের চিরমনোব্যাকুলতা। কালের কাননে নিমেষ লুটিয়া কে জানে চলেছি কোথা! ওগো, মিটে না তাহাতে মিটে না প্রাণের ব্যথা। অধিক সময় নাই। ঝড়ের জীবন ছুটে চলে যায় শুধু কেঁদে “চাই চাই”— যার কাছে আসি তার কাছে শুধু হাহাকার রেখে যাই। ওগো, তবে থাক্‌, যে যায় সে যাক— তোমরা দিয়ো না ধরা। আমি চলে যাব ত্বরা। মোরে কেহ কোরো ভয়, কেহ কোরো ঘৃণা, ক্ষমা কোরো যদি পারো! বিস্মিত চোখে ক্ষণেক চাহিয়া তার পরে পথ ছাড়ো! তার পরদিনে উঠিবে প্রভাত, ফুটিবে কুসুম কত, নিয়মে চলিবে নিখিল জগৎ প্রতিদিবসের মতো। কোথাকার এই শৃঙ্খল-ছেঁড়া সৃষ্টি-ছাড়া এ ব্যথা কাঁদিয়া কাঁদিয়া গাহিয়া গাহিয়া, অজানা আঁধার-সাগর বাহিয়া, মিশায়ে যাইবে কোথা! এক রজনীর প্রহরের মাঝে ফুরাবে সকল কথা।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%