সংশয়ের আবেগ

রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবাস কি না বাস বুঝিতে পারি নে, তাই কাছে থাকি। তাই তব মুখপানে রাখিয়াছি মেলি সর্বগ্রাসী আঁখি। তাই সারা রাত্রিদিন শ্রান্তি তৃপ্তি-নিদ্রাহীন করিতেছি পান যতটুকু হাসি পাই, যতটুকু কথা, যতটুকু গান। তাই কভু ফিরে যাই, কভু ফেলি শ্বাস, কভু ধরি হাত। কখনো কঠিন কথা, কখনো সোহাগ, কভু অশ্রুপাত। তুলি ফুল দেব ব’লে, ফেলে দিই ভূমিতলে করি’ খান খান। কখনো আপন মনে আপনার সাথে করি অভিমান। জানি যদি ভালোবাস চির-ভালোবাসা জনমে বিশ্বাস, যেথা তুমি যেতে বল সেথা যেতে পারি— ফেলি নে নিশ্বাস। তরঙ্গিত এ হৃদয় তরঙ্গিত সমুদয় বিশ্বচরাচর মুহূর্তে হইবে শান্ত, টলমল প্রাণ পাইবে নির্ভর। বাসনার তীব্র জ্বালা দূর হয়ে যাবে, যাবে অভিমান, হৃদয়দেবতা হবে, করিব চরণে পুষ্প-অর্ঘ্য দান। দিবানিশি অবিরল লয়ে শ্বাস অশ্রুজল লয়ে হাহুতাশ চির ক্ষুধাতৃষা লয়ে আঁখির সম্মুখে করিব না বাস। তোমার প্রেমের ছায়া আমারে ছাড়ায়ে পড়িবে জগতে, মধুর আঁখির আলো পড়িবে সতত সংসারের পথে। দূরে যাবে ভয় লাজ, সাধিব আপন কাজ শত গুণ বলে— বাড়িবে আমার প্রেম পেয়ে তব প্রেম, দিব তা সকলে। নহে তো আঘাত করো কঠোর কঠিন কেঁদে যাই চলে। কেড়ে লও বাহু তব, ফিরে লও আঁখি, প্রেম দাও দলে। কেন এ সংশয়-ডোরে বাঁধিয়া রেখেছ মোরে, বহে যায় বেলা। জীবনের কাজ আছে— প্রেম নহে ফাঁকি, প্রাণ নহে খেলা।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%