আকাঙ্ক্ষা

রবীন্দ্রনাথ ঠাকুর

আর্দ্র তীব্র পূর্ববায়ু বহিতেছে বেগে, ঢেকেছে উদয়পথ ঘননীল মেঘে। দূরে গঙ্গা, নৌকা নাই, বালু উড়ে যায়, বসে বসে ভাবিতেছি— আজি কে কোথায়! শুষ্ক পাতা উড়ে পড়ে জনহীন পথে, বনের উতল রোল আসে দূর হতে। নীরব প্রভাত-পাখি, কম্পিত কুলায়, মনে জাগিতেছে সদা— আজি সে কোথায়! কত কাল ছিল কাছে, বলি নি তো কিছু, দিবস চলিয়া গেছে দিবসের পিছু। কত হাস্যপরিহাস, বাক্য-হানাহানি, তার মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী। মনে হয় আজ যদি পাইতাম কাছে, বলিতাম হৃদয়ের যত কথা আছে। বচনে পড়িত নীল জলদের ছায়, ধ্বনিতে ধ্বনিত আর্দ্র উতরোল বায়। ঘনাইত নিস্তব্ধতা দূর ঝটিকার, নদীতীরে মেঘে বনে হত একাকার। এলোকেশ মুখে তার পড়িত নামিয়া, নয়নে সজল বাষ্প রহিত থামিয়া। জীবনমরণময় সুগম্ভীর কথা, অরণ্যমর্মরসম মর্মব্যাকুলতা, ইহপরকালব্যাপী সুমহান প্রাণ, উচ্ছ্বসিত উচ্চ আশা, মহত্ত্বের গান, বৃহৎ বিষাদ ছায়া-বিরহ গভীর, প্রচ্ছন্ন হৃদয়রুদ্ধ আকাঙ্ক্ষা অধীর, বর্ণন-অতীত যত অস্ফুট বচন— নির্জন ফেলিত ছেয়ে মেঘের মতন। যথা দিবা-অবসানে নিশীথনিলয়ে বিশ্ব দেখা দেয় তার গ্রহতারা লয়ে, হাস্যপরিহাসমুক্ত হৃদয়ে আমার দেখিত সে অন্তহীন জগৎ-বিস্তার। নিম্নে শুধু কোলাহল খেলাধুলা হাস, উপরে নির্লিপ্ত শান্ত অন্তর-আকাশ। আলোকেতে দেখো শুধু ক্ষণিকের খেলা, অন্ধকারে আছি আমি অসীম একেলা। কতটুকু ক্ষুদ্র মোরে দেখে গেছে চলে, কত ক্ষুদ্র সে বিদায় তুচ্ছ কথা ব’লে! কল্পনার সত্যরাজ্য দেখাই নি তারে, বসাই নি এ নির্জন আত্মার আঁধারে। এ নিভৃতে, এ নিস্তব্ধে, এ মহত্ত্ব-মাঝে দুটি চিত্ত চিরনিশি যদি রে বিরাজে— হাসিহীন শব্দশূন্য ব্যোম দিশাহারা, প্রেমপূর্ণ চারি চক্ষু জাগে চারি তারা। শ্রান্তি নাই, তৃপ্তি নাই, বাধা নাই পথে, জীবন ব্যাপিয়া যায় জগতে জগতে— দুটি প্রাণতন্ত্রী হতে পূর্ণ একতানে উঠে গান অসীমের সিংহাসন-পানে।
সকল অধ্যায়
১.
ভুলে
২.
ভুল-ভাঙা
৩.
বিরহানন্দ
৪.
ক্ষণিক মিলন
৫.
শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬.
আত্মসমর্পণ
৭.
নিষ্ফল কামনা
৮.
সংশয়ের আবেগ
৯.
বিচ্ছেদের শান্তি
১০.
তবু
১১.
একাল ও সেকাল
১২.
আকাঙ্ক্ষা
১৩.
নিষ্ঠুর সৃষ্টি
১৪.
প্রকৃতির প্রতি
১৫.
মরণস্বপ্ন
১৬.
কুহুধ্বনি
১৭.
পত্র
১৮.
সিন্ধুতরঙ্গ
১৯.
শ্রাবণের পত্র
২০.
নিষ্ফল প্রয়াস
২১.
হৃদয়ের ধন
২২.
প্রকাশবেদনা
২৩.
নিভৃত আশ্রম
২৪.
নারীর উক্তি
২৫.
পুরুষের উক্তি
২৬.
শূন্য গৃহে
২৭.
জীবনমধ্যাহ্ণ
২৮.
শ্রান্তি
২৯.
বিচ্ছেদ
৩০.
মানসিক অভিসার
৩১.
পত্রের প্রত্যাশা
৩২.
বধূ
৩৩.
ব্যক্ত প্রেম
৩৪.
গুপ্ত প্রেম
৩৫.
অপেক্ষা
৩৬.
দুরন্ত আশা
৩৭.
দেশের উন্নতি
৩৮.
বঙ্গবীর
৩৯.
সুরদাসের প্রার্থনা
৪০.
নিন্দুকের প্রতি নিবেদন
৪১.
কবির প্রতি নিবেদন
৪২.
পরিত্যক্ত
৪৩.
ধর্মপ্রচার
৪৪.
নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫.
মায়া
৪৬.
বর্ষার দিনে
৪৭.
মেঘের খেলা
৪৮.
ধ্যান
৪৯.
পূর্বকালে
৫০.
অনন্ত প্রেম
৫১.
আশঙ্কা
৫২.
ভালো করে বলে যাও
৫৩.
মেঘদূত
৫৪.
অহল্যার প্রতি
৫৫.
গোধূলি
৫৬.
উচ্ছৃঙ্খল
৫৭.
আগন্তুক
৫৮.
বিদায়
৫৯.
সন্ধ্যায়
৬০.
শেষ উপহার
৬১.
মৌন ভাষা
৬২.
আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%