মথুরায়

বাঁশরি বাজাতে চাহি , বাঁশরি বাজিল কই ?
বিহরিছে সমীরণ , কুহরিছে পিকগণ ,
মথুরায় উপবন কুসুমে সাজিল ওই ।
বাঁশরি বাজাতে চাহি , বাঁশরি বাজিল কই ?

বিকচ বকুল ফুল দেখে যে হতেছে ভুল ,
কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায় !
এ নহে কি বৃন্দাবন ? কোথা সেই চন্দ্রানন ?
ওই কি নূপুরধ্বনি বনপথে শুনা যায় ?
একা আছি বনে বসি , পীত ধড়া পড়ে খসি ,
সোঙরি সে মুখশশী পরান মজিল সই ।
বাঁশরি বাজাতে চাহি , বাঁশরি বাজিল কই ?

এক বার রাধে রাধে ডাক্ বাঁশি , মনোসাধে ,
আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায় ।
কোথা সে বিধুরা বালা , মলিন মালতীমালা ,
হৃদয়ে বিরহ – জ্বালা , এ নিশি পোহায় , হায় ।
কবি যে হল আকুল , এ কি রে বিধির ভুল ,
মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই ?
বাঁশরি বাজাতে গিয়ে বাঁশরি বাজিল কই ?

সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%