আকাঙ্ক্ষা

আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায় ! ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগবিহগী কী যে গায় ! আজি মধুর বাতাসে হৃদয় উদাসে , রহে না আবাসে মন হায় ! কোন্ কুসুমের আশে , কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় ! আজি কে যেন গো নাই , এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো ! তাই চারি দিকে চায় , মন কেঁদে গায় — ‘ এ নহে , এ নহে , নয় গো ! ' কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্ ছায়াময়ী অমরায় ! আজি কোন্ উপবনে বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় ! আমি যদি গাঁথি গান অথির - পরান সে গান শুনাব কারে আর ! আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা কাহারে পরাব ফুলহার ! আমি আমার এ প্রাণ যদি করি দান দিব প্রাণ তবে কার পায় ! সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় !
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%