উপকথা

মেঘের আড়ালে বেলা কখন যে যায়। বৃষ্টি পড়ে সারাদিন থামিতে না চায় । আর্দ্র - পাখা পাখিগুলি গীতগান গেছে ভুলি , নিস্তব্ধে ভিজিছে তরুলতা । বসিয়া আঁধার ঘরে বরষার ঝরঝরে মনে পড়ে কত উপকথা । কভু মনে লয় হেন এ - সব কাহিনী যেন সত্য ছিল নবীন জগতে । উড়ন্ত মেঘের মতো ঘটনা ঘটিত কত , সংসার উড়িত মনোরথে । রাজপুত্র অবহেলে কোন্ দেশে যেত চলে কত নদী কত সিন্ধু - পার । সরোবর - ঘাট আলা, মণি হাতে নাগবালা বসিয়া বাঁধিত কেশভার । সিন্ধুতীরে কত দূরে কোন্ রাক্ষসের পুরে ঘুমাইত রাজার ঝিয়ারি । হাসি তার মণিকণা কেহ তাহা দেখিত না , মুকুতা ঢালিত অশ্রুবারি । সাত ভাই একত্তরে চাঁপা হয়ে ফুটিত রে , এক বোন ফুটিত পারুল । সম্ভব কি অসম্ভব একত্রে আছিল সব — দুটি ভাই সত্য আর ভুল । বিশ্ব নাহি ছিল বাঁধা, না ছিল কঠিন বাধা , নাহি ছিল বিধির বিধান , হাসিকান্না লঘুকায়া শরতের আলোছায়া , কেবল সে ছুঁয়ে যেত প্রাণ ! আজি ফুরায়েছে বেলা , জগতের ছেলেখেলা গেছে আলো - আঁধারের দিন । আর তো নাই রে ছুটি , মেঘরাজ্য গেছে টুটি , পদে পদে নিয়ম - অধীন । মধ্যাহ্নে রবির দাপে বাহিরে কে রবে তাপে, আলয় গড়িতে সবে চায় । যবে হায় প্রাণপণ করে তাহা সমাপন খেলারই মতন ভেঙে যায় ।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%