বিলাপ

ওগো এত প্রেম - আশা প্রাণের তিয়াষা কেমনে আছে সে পাসরি ! তবে সেথা কি হাসে না চাঁদিনী যামিনী , সেথা কি বাজে না বাঁশরি ! সখী , হেথা সমীরণ লুটে ফুলবন , সেথা কি পবন বহে না ! সে যে তার কথা মোরে কহে অনুক্ষণ মোর কথা তারে কহে না ! যদি আমারে আজি সে ভুলিবে সজনী আমারে ভুলাল কেন সে ! ওগো এ চির জীবন করিব রোদন এই ছিল তার মানসে ! যবে কুসুমশয়নে নয়নে নয়নে কেটেছিল সুখরাতি রে , তবে কে জানিত তার বিরহ আমার হবে জীবনের সাথী রে ! যদি মনে নাহি রাখে , সুখে যদি থাকে , তোরা একবার দেখে আয় — এই নয়নের তৃষা পরানের আশা চরণের তলে রেখে আয় । আর নিয়ে যা রাধার বিরহের ভার , কত আর ঢেকে রাখি বল্ । আর পারিস যদি তো আনিস হরিয়ে এক - ফোঁটা তার আঁখিজল । না না , এত প্রেম সখী ভুলিতে যে পারে তারে আর কেহ সেধো না । আমি কথা নাহি কব , দুখ লয়ে রব , মনে মনে স ' ব বেদনা । ওগো মিছে , মিছে সখী , মিছে এই প্রেম , মিছে পরানের বাসনা । ওগো সুখদিন হায় যবে চলে যায় আর ফিরে আর আসে না ।।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%