কল্পনামধুপ

প্রতিদিন প্রাতে শুধু গুন্ গুন্ গান ,
লালসে অলস-পাখা অলির মতন ।
বিকল হৃদয় লয়ে পাগল পরান
কোথায় করিতে যায় মধু অন্বেষণ ।
বেলা বহে যায় চলে — শ্রান্ত দিনমান ,
তরুতলে ক্লান্ত ছায়া করিছে শয়ন ,
মুরছিয়া পড়িতেছে বাঁশরির তান ,
সেঁউতি শিথিলবৃন্ত মুদিছে নয়ন ।
কুসুমদলের বেড়া , তারি মাঝে ছায়া ,
সেথা বসে করি আমি কল্পমধু পান —
বিজনে সৌরভময়ী মধুময়ী মায়া ,
তাহারি কুহকে আমি করি আত্মদান —
রেণুমাখা পাখা লয়ে ঘরে ফিরে আসি
আপন সৌরভে থাকি আপনি উদাসী ।

সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%