কোথায়

হায় কোথা যাবে ! অনন্ত অজানা দেশ , নিতান্ত যে একা তুমি , পথ কোথা পাবে ! হায় , কোথা যাবে ! কঠিন বিপুল এ জগৎ , খুঁজে নেয় যে যাহার পথ । স্নেহের পুতলি তুমি সহসা অসীমে গিয়ে কার মুখে চাবে । হায় , কোথা যাবে ! মোরা কেহ সাথে রহিব না , মোরা কেহ কথা কহিব না । নিমেষ যেমনি যাবে , আমাদের ভালোবাসা আর নাহি পাবে । হায় , কোথা যাবে ! মোরা বসে কাঁদিব হেথায় , শূন্যে চেয়ে ডাকিব তোমায় ; মহা সে বিজন মাঝে হয়তো বিলাপধ্বনি মাঝে মাঝে শুনিবারে পাবে , হায় , কোথা যাবে ! দেখো , এই ফুটিয়াছে ফুল , বসন্তেরে করিছে আকুল , পুরানো সুখের স্মৃতি বাতাস আনিছে নিতি কত স্নেহভাবে , হায় , কোথা যাবে ! খেলাধূলা পড়ে না কি মনে , কত কথা স্নেহের স্মরণে । সুখে দুখে শত ফেরে সে - কথা জড়িত যে রে , সেও কি ফুরাবে ! হায় , কোথা যাবে ! চিরদিন তরে হবে পর , এ - ঘর রবে না তব ঘর । যারা ওই কোলে যেত , তারাও পরের মতো , বারেক ফিরেও নাহি চাবে । হায় , কোথা যাবে ! হায় , কোথা যাবে ! যাবে যদি , যাও যাও , অশ্রু তব মুছে যাও , এইখানে দুঃখ রেখে যাও । যে বিশ্রাম চেয়েছিলে , তাই যেন সেথা মিলে — আরামে ঘুমাও । যাবে যদি , যাও ।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%