হৃদয়- আসন

কোমল দুখানি বাহু শরমে লতায়ে
বিকশিত স্তন দুটি আগুলিয়া রয় ,
তারি মাঝখানে কি রে রয়েছে লুকায়ে
অতিশয় সযতন গোপন হৃদয় !
সেই নিরালায় , সেই কোমল আসনে ,
দুইখানি স্নেহস্ফুট স্তনের ছায়ায় ,
কিশোর প্রেমের মৃদু প্রদোষকিরণে
আনত আঁখির তলে রাখিবে আমায় !
কত – না মধুর আশা ফুটিছে সেথায় —
গভীর নিশীথে কত বিজন কল্পনা ,
উদাস নিশ্বাসবায়ু বসন্তসন্ধ্যায় ,
গোপনে চাঁদিনী রাতে দুটি অশ্রুকণা !
তারি মাঝে আমারে কি রাখিবে যতনে
হৃদয়ের সুমধুর স্বপন – শয়নে !

সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%