বিরহ

আমি নিশি - নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে ! কত নিতি - নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে ! কত শারদ যামিনী হইবে বিফল , বসন্ত যাবে চলিয়া ! কত উদিবে তপন আশার স্বপন , প্রভাতে যাইবে ছলিয়া ! এই যৌবন কত রাখিব বাঁধিয়া , মরিব কাঁদিয়া রে ! সেই চরণ পাইলে মরণ মাগিব সাধিয়া সাধিয়া রে । আমি কার পথ চাহি এ জনম বাহি , কার দরশন যাচি রে ! যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া , তাই আমি বসে আছি রে । তাই মালাটি গাঁথিয়া পরেছি মাথায় নীলবাসে তনু ঢাকিয়া , তাই বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে একেলা রয়েছি জাগিয়া । ওগো তাই কত নিশি চাঁদ ওঠে হাসি , তাই কেঁদে যায় প্রভাতে । ওগো তাই ফুলবনে মধুসমীরণে ফুটে ফুল কত শোভাতে ! ওই বাঁশিস্বর তার আসে বার বার , সেই শুধু কেন আসে না ! এই হৃদয় - আসন শূন্য যে থাকে , কেঁদে মরে শুধু বাসনা । মিছে পরশিয়া কায় বায়ু বহে যায় , বহে যমুনার লহরী , কেন কুহু কুহু পিক কুহরিয়া ওঠে — যামিনী যে ওঠে শিহরি । ওগো যদি নিশিশেষে আসে হেসে হেসে , মোর হাসি আর রবে কি ! এই জাগরণে ক্ষীণ বদন মলিন আমারে হেরিয়া কবে কী ! আমি সারা রজনীর গাঁথা ফুলমালা প্রভাতে চরণে ঝরিব , ওগো আছে সুশীতল যমুনার জল — দেখে তারে আমি মরিব ।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%