চুম্বন

অধরের কানে যেন অধরের ভাষা ।
দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে ।
গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা
তীর্থযাত্রা করিয়াছে অধর সংগমে ।
দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে
ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে ।
ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে ,
দেহের সীমায় আসি দুজনের দেখা ।
প্রেম লিখিতেছে গান কোমল আখরে
অধরেতে থর থরে চুম্বনের লেখা ।
দুখানি অধর হতে কুসুমচয়ন ,
মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে ।
দুটি অধরের এই মধুর মিলন
দুইটি হাসির রাঙা বাসরশয়ন ।

সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%