পুরাতন

হেথা হতে যাও , পুরাতন । হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে । আবার বাজিছে বাঁশি , আবার উঠিছে হাসি , বসন্তের বাতাস বয়েছে । সুনীল আকাশ -' পরে শুভ্র মেঘ থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে , পাখিরা ঝাড়িছে পাখা , কাঁপিছে তরুর শাখা , খেলাইছে বালিকা বালকে । সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে , ছায়া কাঁপিতেছে থরথর , জলের পানেতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে , শুনিছে পাতার মরমর । কী জানি কত কী আশে চলিয়াছে চারি পাশে কত লোক কত সুখে দুখে , সবাই তো ভুলে আছে , কেহ হাসে কেহ নাচে , তুমি কেন দাঁড়াও সমুখে । বাতাস যেতেছে বহি , তুমি কেন রহি রহি তারি মাঝে ফেল দীর্ঘশ্বাস । সুদূরে বাজিছে বাঁশি , তুমি কেন ঢাল আসি তারি মাঝে বিলাপ - উচ্ছ্বাস । উঠেছে প্রভাতরবি , আঁকিছে সোনার ছবি , তুমি কেন ফেল তাহে ছায়া । বারেক যে চলে যায় তারে তো কেহ না চায় , তবু তার কেন এত মায়া । তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায় — নিশীথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুন ফিরে যায় । কী দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন ! স্মরণের চিহ্ন যত ছিল পড়ে দিন - কত ঝরে - পড়া পাতার মতন আজি বসন্তের বায় একেকটি করে হায় উড়ায়ে ফেলিছে প্রতিদিন — ধূলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি ক্ষণে ক্ষণে হতেছে মলিন । ঢাকো তবে ঢাকো মুখ , নিয়ে যাও দুঃখ সুখ , চেয়ো না চেয়ো না ফিরে ফিরে । হেথায় আলয় নাহি , অনন্তের পানে চাহি আঁধারে মিলাও ধীরে ধীরে ।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%