বনের ছায়া

কোথা রে তরুর ছায়া , বনের শ্যামল স্নেহ । তট-তরু কোলে কোলে সারাদিন কলরোলে স্রোতস্বিনী যায় চলে সুদূরে সাধের গেহ ; কোথা রে তরুর ছায়া , বনের শ্যামল স্নেহ ; কোথা রে সুনীল দিশে বনান্ত রয়েছে মিশে অনন্তের অনিমিষে নয়ন নিমেষ-হারা । দূর হতে বায়ু এসে চলে যায় দূর-দেশে গীত - গান যায় ভেসে , কোন্ দেশে যায় তারা । হাসি , বাঁশি , পরিহাস , বিমল সুখের শ্বাস , মেলামেশা বারো মাস নদীর শ্যামল তীরে ; কেহ খেলে , কেহ দোলে , ঘুমায় ছায়ার কোলে , বেলা শুধু যায় চলে কুলুকুলু নদীনীরে । বকুল কুড়োয় কেহ , কেহ গাঁথে মালাখানি ; ছায়াতে ছায়ার প্রায় বসে বসে গান গায় , করিতেছে কে কোথায় চুপিচুপি কানাকানি । খুলে গেছে চুলগুলি , বাঁধিতে গিয়েছে ভুলি , আঙুলে ধরেছে তুলি আঁখি পাছে ঢেকে যায় , কাঁকন খসিয়া গেছে , খুঁজিছে গাছের ছায় । বনের মর্মের মাঝে বিজনে বাঁশরি বাজে , তারি সুরে মাঝে মাঝে ঘুঘু দুটি গান গায় । ঝুরু ঝুরু কত পাতা গাহিছে বনের গাথা , কত-না মনের কথা তারি সাথে মিশে যায় । লতাপাতা কত শত খেলে কাঁপে কত মতো ছোটো ছোটো আলোছায়া ঝিকিমিকি বন ছেয়ে , তারি সাথে তারি মতো খেলে কত ছেলেমেয়ে । কোথায় সে গুন গুন ঝরঝর মরমর , কোথা সে মাথার'পরে লতাপাতা থরথর । কোথায় সে ছায়া আলো , ছেলেমেয়ে খেলাধূলি , কোথা সে ফুলের মাঝে এলোচুলে হাসিগুলি । কোথা রে সরল প্রাণ , গভীর আনন্দ - গান , অসীম শান্তির মাঝে প্রাণের সাধের গেহ , তরুর শীতল ছায়া , বনের শ্যামল স্নেহ ।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%