বসন্ত-অবসান

কখন বসন্ত গেল , এবার হল না গান! কখন বকুল-মূল ছেয়েছিল ঝরা ফুল , কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান ! কখন বসন্ত গেল , এবার হল না গান ! এবার বসন্তে কি রে যুথীগুলি জাগে নি রে ! অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান ! এবার কি সমীরণ জাগয় নি ফুলবন , সাড়া দিয়ে গেল না তো , চলে গেল ম্রিয়মাণ ! কখন বসন্ত গেল , এবার হল না গান! যতগুলি পাখি ছিল গেয়ে বুঝি চলে গেল , সমীরণে মিলে গেল বনের বিলাপতান । ভেঙেছে ফুলের মেলা , চলে গেছে হাসি - খেলা , এতক্ষণে সন্ধ্যাবেলা জাগিয়া চাহিল প্রাণ । কখন বসন্ত গেল , এবার হল না গান ! বসন্তের শেষ রাতে এসেছি রে শূন্য হাতে , এবার গাঁথি নি মালা , কী তোমারে করি দান ! কাঁদিছে নীরব বাঁশি , অধরে মিলায় হাসি , তোমার নয়নে ভাসে ছলছল অভিমান । এবার বসন্ত গেল , হল না , হল না গান !
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%