সাফ কথা

তসলিমা নাসরিন

তোমাকে তোমার বাড়ি থেকে ছিনতাই করে নিয়ে গেছে ওরা,
তোমার জীবন থেকে তোমাকে কেড়ে নিয়ে বন্দি করেছে ব্যালটবাক্সে।
কোনও স্বজনের একটি হাতও, সামান্য সুযোগ নেই, একবার স্পর্শ করো,
তোমারই জীবনের কণামাত্র তোমার অধিকারে নিয়ে
তোমার সুযোগ নেই একবার যাপন করো।
মানো বা নাই মানেনা, অন্যের সম্পত্তি এখন তুমি,
তোমার কিছুই আর তোমার নেই,
একঘর হাহাকার ছাড়া তোমার জন্য বরাদ্দ একফোঁটা কিছু নেই।
স্বাধীনতা সাত সমুদ্র তের নদীর ওপারের ভূতুড়ে জিনিস।

ওদের ইচ্ছে তুমি উন্মাদ হও,
স্নায়ুতন্ত্রে যদি খুব শক্তি ধরো, উন্মাদ হতে যদি না-ই পারো,
তবে দেশ ছাড়ো, যে করেই হোক ছাড়ো, এ দেশ তোমার নয়।
মাটি কামড়ে কতদিন কে-ই বা পড়ে থাকতে পারে।
এত ঘৃণা, এত থুতু, এত লাথি
কতদিন সইতে পারে মাথা উঁচু করে বাঁচতে শেখা মানুষ।
ওরা চাইছে, উন্মাদ যদি না-ই হও, দেশ যদিনা-ই ছাড়ো,
অন্তত মরো।

তুমি সাফ কথা জানিয়ে দিয়েছে গতকাল,
যা হয় তা হোক, আপাতত কোনওটিরই সম্ভাবনা নেই।
কৃতজ্ঞতা জানিয়ে বিনীত কণ্ঠে বলেছে, দিনে দিনে তোমাকে
অসম্ভব সহিষ্ণু করে গড়ে তোলার পেছনে অবদান ওদেরই।
এখন আগুনে পোড়ালেও তুমি পুড়ে পুড়ে আর
দগ্ধ হবেনা, বড়জোর যদি কিছুহও ইস্পাত হবে।

১৯.০২.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%