তারা কারা

তসলিমা নাসরিন

যাদের সঙ্গে বাস করবো বলে আমি অন্ধকূপে পড়ে আছি,
অপেক্ষা করছি,
এক একটা মুহূর্ত এক একটা যুগের মতো যদিও দীর্ঘ, করছি।
যাদের সঙ্গে বাস করবো বলে ত্যাগ করছি আনন্দ উৎসব,
জীবন যাপন,
সমাজ সংসার,
স্বাধীনতা,
যাদের সঙ্গে বাস করবো বলে শরীর ক্ষয় করছি,
ভেঙে গুঁড়ো হতে দিচ্ছি মন!
যাদের সঙ্গে বাস করবো বলে প্রতিদিন জল ফেলছি চোখের,
নিঃসঙ্গতার গায়ে
সারারাত ধরে
টুপটুপ ঝরে পড়ছে সে জল,
ভেসে যাচ্ছে বয়স,
যাদের সঙ্গে বাস করবো বলে বুকের মধ্যে বিশাল এক
প্রত্যাশার প্রাসাদ গড়েছি,
তারা কারা?

তারা কি আমাকে মনে করে একবারও?
কখনও হঠাৎ? কোনওদিন?
কাদের সঙ্গে বাস করবো বলে
ভয়ংকর দাঁতালের বিরুদ্ধে এক বিন্দু পিঁপড়ে হয়েও
লড়াই-এ নেমেছি?
তারা কি আমার মতো ভালোবাসা জানে?
আদৌ কি তারা ভালোবাসে?

০৭.০৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%